বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই: ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৯ পিএম
কচুয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই: ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি।

কচুয়া উপজেলার ৮ নং কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামের পূর্ব পাড়া জিন্নাত আলী ডাক্তার বাড়ির কামাল হোসেনের বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বসতঘরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
রবিবার বিকেল ৩টার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কামাল হোসেন ওই গ্রামের জিন্নাত আলী ডাক্তারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৩টার সময় হঠাৎ ঘরে আগুনের ধোঁয়া দেখতে পায় বাড়ির লোকজন। তাৎক্ষণিক আগুনের লেলিহান শিখা বসত ঘরে চারপাশে চড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী আশপাশের লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। তার মধ্যে ঘরে থাকা স্বর্ণ অলংকার ও সকল মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায় ‌। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করার ২০ মিনিট পর কচুয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন।
স্থানীয় লোকজন আরো জানান, কামাল হোসেনের বসত ঘরে মসজিদের ইমাম মাওলানা সাইফুল ইসলাম তার পরিবার নিয়ে ভাড়া থাকেন।
মসজিদের ইমামের স্ত্রী ৫দিন আগে তার বাপের বাড়িতে চলে যান। অগ্নিকাণ্ড সূত্রপাত কি থেকে ঘটছে কেউ বলতে পারেনি।
ক্ষতিগ্রস্ত কামাল হোসেন জানান, আমার বসতঘরের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় মূল্যবান সকল মালামালসহ ১০ লক্ষ টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital