শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে চরকালিয়া উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ’২ এর ফ্রী মেডিক্যাল ক্যাম্প

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২০ মার্চ, ২০২২, ৩:২৫ পিএম
মতলব উত্তরে চরকালিয়া উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ’২ এর ফ্রী মেডিক্যাল ক্যাম্প

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলার প্রাচীনতম ও ঐতিহ্যবাহী চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০২ এর উদ্যােগে স্কুল ক্যাম্পাসে ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

১৯ মার্চ শনিবার সকাল থেকে দিনব্যাপী ফ্রী মেডিক্যাল ক্যাম্পটি মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ১৯২১ সালে প্রতিষ্ঠিত উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান চরকালিয়া উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে পরিচালিত হয়।

সকাল ৯ টায় এই মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন।
ব্যাচ ২০০২ এর উদ্যােগে আয়োজিত ফ্রী মেডিক্যাল ক্যাম্পে ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা দিয়েছেন। ডাক্তাররা হলেন, ডা. ইসমাইল হোসেন, ডা. এসএম আহমেদ আবেদ, ডা. আবু সাঈদ, ডা. হাসিবুল ইসলাম ও ডা. জাভেদ ইকবাল রিয়াদ।

ফ্রী মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাসির উদ্দিন, সিনিয়র শিক্ষক রফিকুল ইসলামসহ স্কুলের এসএসসি ব্যাচ ২০০২ এর শিক্ষার্থী ডা. এসএম আবেদ, ডা. আবু সাঈদ, গাজী মো. মহসিন, মামুন মুন্সি, কামরুজ্জামান কাজল, মোহাম্মদ বিল্লাল হোসেন, মোহাম্মদ আল-আমিন, মো. হোসেন জনি, ফাহিম মহসিন, মহসিন সরকার, শাহজালাল, মোহাম্মদ আলম, আল-আমিন সরদার, হানজালা, মোহাম্মদ নূরে আলম, মোহাম্মদ ইকবাল, মিসেস সুমি আক্তার, জহিরুল মহসিন, মো. তুহিন, খোকন আহমেদ সুমন, মো. ওয়াসিম, মোহাম্মদ শিপন, মোহাম্মদ জিলানী, মো. উজ্জল হোসেন’সহ আরো বেশ ক’জন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital