বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নারায়ণপুর ডিগ্রি কলেজে নবীন বরণ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৮ পিএম
নারায়ণপুর ডিগ্রি কলেজে নবীন বরণ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে ২০২৪ ও ২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন অতিথিবৃন্দ।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী নারায়ণপুর ডিগ্রি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস উপলক্ষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে নারায়ণপুর ডিগ্রি কলেজের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের সভাপ্রধানে অনুষ্ঠান দু’টি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে কলেজের ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের তত্ত্বাবধানে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বিজন কুমার সরকার এবং প্রভাষক কুলসুম আক্তার রিয়ার নেতৃত্বে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রায়না, শাম্মী আক্তার, মো. হাসিব এবং আব্দুর রহমানে যৌথ সঞ্চালনায় একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ, জাতীয় সঙ্গীত পরিবেশন, শিক্ষকদের পরিচয় পর্ব এবং ইংরেজি ও বাংলা ভাষায় বক্তব্য উপস্থাপনের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুক্তার আহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির হিতৈষী সদস্য ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আনোয়ার হোসেন ভুঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. রানা প্রধান, কলেজের সহকারী অধ্যাপক রণজিৎ বসু, ড. আফম সাঈফুর রহমান ভূঁইয়া প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলেজের ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী মো. মাইনুদ্দিন, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শাম্মী আক্তার, সানজিদা আক্তার এবং একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জুবায়ের সফি।
অনুষ্ঠানে ২০২৪ এবং ২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত তিনজন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় কলেজের শিক্ষক, কর্মচারী এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital