শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে ১৫ হাজার হতদরিদ্র পরিবার পাচ্ছে টিসিবির পণ্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২০ মার্চ, ২০২২, ৩:৫৬ পিএম
হাজীগঞ্জে ১৫ হাজার হতদরিদ্র পরিবার পাচ্ছে টিসিবির পণ্য

নিজস্ব প্রতিনিধি : পবিত্র রমজানকে ঘিরে চাঁদপুরের হাজীগঞ্জে প্রায় ১৫ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে টিসিবির পন্য বিক্রয় চলছে।

২০ মার্চ রবিবার হাজীগঞ্জের কালচোঁ উত্তর ও গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন থেকে প্রায় দুই হাজার কার্ডধারীর মাঝে টিসিবি পণ্য বিক্রির মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।

টিসিবির এসব পণ্যের মধ্যে ২ কেজি ডাল, ২ কেজি চিনি ও ২ লিটার তেল মাত্র ৪৬০ টাকার মাধ্যমে কার্ডধারীরা ক্রয় করতে দেখা যায়।

টিসিবির ডিলার মো. হাফিজ উদ্দিনের পক্ষে ছোট ভাই ইউসুফ বলেন, চিনি ৫৫, ডাল ৬৫, তৈল ১১০ টাকা ধরে মোট ৪৬০ টাকা প্রতি কার্ডে নেওয়া হচ্ছে।

Model Hospital

কালচোঁ দক্ষিণ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, সোমবার আমার ইউনিয়নে ১৫৮৫ কার্ডধারীর মাঝে টিসিবির পণ্য গ্রহন করার লক্ষে সকল কার্যক্রম সম্পন্ন করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, উপজেলার ১৪৮২১ জন নিম্ন আয়ের মানুষকে টিসিবি পণ্য দিচ্ছি। শুধু মাত্র ফ্যামিলি কার্ড যারা পেয়েছেন তারাই এই টিসিবি পণ্য পাচ্ছেন। টিসিবি পণ্যসামগ্রী খাদ্য গুদামে সংরক্ষণ ও প্যাকেটজাতকরণ করা হয়েছে। যা আমরা সার্বক্ষণিক তদারকি করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital