বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে মেয়ে সেজে বোরকা পরা ‘জিনের বাদশাকে’ গণধোলাই

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২১ মার্চ, ২০২২, ১০:০৪ এম
চাঁদপুরে মেয়ে সেজে বোরকা পরা ‘জিনের বাদশাকে’ গণধোলাই

চাঁদপুরে গভীর রাতে মেয়ে সেজে বোরকা পরে বিচরণ করার সময় চোর ভেবে কথিত এক জিনের বাদশাকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী।

১৯ মার্চ রাত ২টার দিকে চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়ন বহরিয়া বাজারে এই ঘটনা ঘটে। কথিত জিনের বাদশা সোহাগ বহরিয়া এলাকার মো. খোকন ছেলে।

স্থানীয়রা জানান, জিনের বাদশা পরিচয় দিয়ে সোহাগ দীর্ঘদিন যাবৎ কবিরাজি ব্যবসা চালিয়ে যাচ্ছে। জ্বীন ছুটানো, বান টোনা ও বিভিন্ন রোগের সমস্যা সমাধান করে দেওয়ার কথা বলে সোহাগ কবিরাজি করে আসছে।

ঘটনার রাতে মেয়ে সেজে বোরকা পরে জিনের বেশ ধরে বাজারের দোকানের পিছন দিয়ে যাওয়ার সময় চোর ভেবে স্থানীয় এলাকাবাসী ধাওয়া দেয়। দীর্ঘ এক ঘন্টা প্রচেষ্টার পর অবশেষে এই জিনের বাদশা সোহাগকে ধরে গণধোলাই দেয়। পরে তার কাছ থেকে কবিরাজি তাবিজ উদ্ধার করা হয়।

Model Hospital

স্থানীয়রা জানান, সোহাগ এভাবেই জিনের বাদশা সেজে কবিরাজি করে সাধারণ মানুষদের ধোকা দিয়ে আসছে। সাধারণ অসহায় মানুষ তার কাছে প্রতারিত হচ্ছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবী জানান ভুক্তভোগীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital