রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর মহিলা ঐক্য পরিষদের সঙ্গে তানিয়ার শুভেচ্ছা বিনিময়

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ১০:৫২ পিএম
চাঁদপুর মহিলা ঐক্য পরিষদের সঙ্গে তানিয়ার শুভেচ্ছা বিনিময়

চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিজয়ী নারী উন্নয়ন সংস্থার সভাপতি এবং চাঁদপুর পৌরসভার আসন্ন নির্বাচনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী তানিয়া ইশতিয়াক খান।

চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিজয়ী নারী উন্নয়ন সংস্থার সভাপতি এবং চাঁদপুর পৌরসভার আসন্ন নির্বাচনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী তানিয়া ইশতিয়াক খান।

শনিবার (৩ অক্টোবর) রাতে চাঁদপুর শহরের পুরানবাজার হরিসভা এলাকায় শ্রী শ্রী রাধা-মুরারী মোহন জিউর মন্দির প্রাঙ্গণে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় মন্দিরটিতে তৃতীয়বারের মতো আয়োজিত বার্ষিক দেবী রক্ষাকালী পূজায় অংশ নেন চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়কালে তানিয়া ইশতিয়াক খান বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এ দেশের নাগরিক। এটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আর চাঁদপুর সেই সম্প্রীতির একটি রোল মডেল শহর। ছোটবেলা থেকেই আমি মানুষকে ধর্মের ভিত্তিতে নয়, মানুষ হিসেবে দেখতে পছন্দ করি। মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কাজ করার আদর্শ আমি আমার পরিবার থেকেই পেয়েছি।

তিনি আরও বলেন, “আমরা পুরানবাজারের মানুষ সবসময় একে অপরের পাশে থাকি। সেই প্রত্যয় নিয়েই পৌর নির্বাচনে জনগণের দোরগোড়ায় মানবিক নানা উদ্যোগ ও সেবা পৌঁছে দিতে চাই। আমি চাই, এখানে প্রত্যেকে যেন নিজ নিজ ধর্মীয় উৎসব সুন্দর ও নির্ভয়ে পালন করতে পারেন। আমার মানবিক ও জনকল্যাণমূলক সব কাজে মহিলা ঐক্য পরিষদকে পাশে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে সমাজের পিছিয়ে পড়া মানুষ এবং বিশেষ করে নারীদের জন্য কাজ করে যেতে পারি।

Model Hospital

এ সময় চাঁদপুর জেলা মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক শিপ্রা মজুমদার ও সদস্য সচিব সাবিত্রী রানী ঘোষ সংগঠনের পক্ষ থেকে তানিয়া ইশতিয়াক খানকে আশ্বস্ত করে বলেন, আপনার যেকোনো ভালো ও মানবিক কাজে মহিলা ঐক্য পরিষদকে স্মরণ করলে আমরা আপনার পাশে থাকব। অসাম্প্রদায়িক চিন্তা-চেতনায় বিশ্বাসী যেকোনো মানুষের প্রতি আমাদের ভালোবাসা ও শুভকামনা থাকবে।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা মহিলা ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক রাখি মজুমদার, সদস্য তৃষ্ণা দাস, প্রেমা সরকার, দীপিকা দাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ এবং মন্দির কমিটির নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।

চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ এম
চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সদর উপজেলা বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য করে জমি-জমা সংক্রান্ত সালিশে জড়ানো এবং সালিশের নামে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) তারিখের ওই পত্রে স্বাক্ষর করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।

পত্রে উল্লেখ করা হয়, জমি-জমা সংক্রান্ত দেনদরবার ও সালিশ বৈঠকে না জড়ানোর জন্য গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চিঠির মাধ্যমে সব নেতাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বপন মাহমুদকেও আগে চিঠি ও মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করা হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, উপজেলা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে স্বপন মাহমুদ ৪ অক্টোবর রাতে সালিশ বৈঠকের নামে সাধারণ জনগণকে হয়রানি করেছেন।

Model Hospital

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার কারণে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।