বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে ‘বিজয়ী’র উদ্যোগে ৬ নারীকে কেক বেকিং প্রশিক্ষণ ও সনদ প্রদান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৭:৩৫ পিএম
চাঁদপুরে ‘বিজয়ী’র উদ্যোগে ৬ নারীকে কেক বেকিং প্রশিক্ষণ ও সনদ প্রদান

বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে কেক বেকিংয়ের বেসিক প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র ও সম্মাননা প্রদান করেন দৈনিক বাংলাদেশের আলো চাঁদপুর জেলা প্রতিনিধি ও চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী।

চাঁদপুরের প্রথম নারীভিত্তিক প্রশিক্ষণ সংগঠন ‘বিজয়ী’-এর উদ্যোগে ৬ জন নারীকে কেক বেকিংয়ের বেসিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র ও সম্মাননা প্রদান করা হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টায় চাঁদপুর পুরানবাজারে বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের নিজ বাসভবনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। চাঁদপুরের নারী উদ্যোক্তাদের দক্ষ ও আত্মনির্ভরশীল করে তুলতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
বিজয়ী তৈরিতে বিজয়ী’ স্লোগানে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য নূসরাত জাহান মীম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি ও চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী, ক্রাইম অ্যাকশন ২৪ নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক বিপ্লব সরকার, অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আশিক খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে কেক বেকিং প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সালমা, দ্বিতীয় হন আনিকা এবং তৃতীয় হন কামরুন নাহার আক্তার তামান্না।
অনুষ্ঠানে বক্তব্যে বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান প্রশিক্ষক মাহমুদা আক্তার, প্রশিক্ষণার্থীদের এবং সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তানিয়া ইশতিয়াক খান বলেন, নারী-পুরুষের বৈষম্য দূর করে দেশকে এগিয়ে নিতে নারীর ক্ষমতায়নের বিকল্প নেই। নারীদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে দক্ষ নারী উদ্যোক্তা তৈরি এবং তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্য নিয়েই চাঁদপুরের প্রথম নারী সংগঠন হিসেবে ‘বিজয়ী’ কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, বিজয়ীর মূল উদ্দেশ্য হলো বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা। নারী উদ্যোক্তা সৃষ্টি, ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণে সহায়তা প্রদান এবং দেশের অর্থনীতিতে নারীদের অবদান বৃদ্ধিতে সংগঠনটি নিরলসভাবে কাজ করছে।

হাজীগঞ্জে থ্যালাসেমিয়া রোগীর পাশে এসিল্যান্ড ওমর সানি আখন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১২:১১ এম
হাজীগঞ্জে থ্যালাসেমিয়া রোগীর পাশে এসিল্যান্ড ওমর সানি আখন

মানবতা মানে শুধু সহমর্মিতার কথা বলা নয়, বরং বিপদের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো। একজন মানুষের একটু ভালোবাসা, সামান্য সহযোগিতা কিংবা এক ব্যাগ রক্তও হয়ে উঠতে পারে অন্য একজনের বেঁচে থাকার আশার আলো। সেই মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আখন।

একজন এ পজিটিভ (A+) রক্তের প্রয়োজন থাকা থ্যালাসেমিয়া রোগীর পাশে দাঁড়িয়ে রক্তদান করেছেন তিনি। তাঁর এই উদ্যোগ আবারও মনে করিয়ে দিয়েছে, মানুষের পরিচয়ের ঊর্ধ্বে রয়েছে মানবতা, আর দায়িত্বের পাশাপাশি মানুষের প্রতি ভালোবাসাও একজন মানুষকে মহৎ করে তোলে।

থ্যালাসেমিয়া একটি দীর্ঘমেয়াদি রক্তজনিত রোগ। এ রোগে আক্রান্ত অনেক রোগীকেই নিয়মিত রক্ত গ্রহণ করতে হয়। ফলে তাঁদের জন্য প্রয়োজনীয় সময়ে নিরাপদ রক্তের ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একজন রোগীর প্রয়োজনে এগিয়ে এসে রক্তদান করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ওমর সানি আখন।

একজন সরকারি কর্মকর্তা হিসেবে দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের প্রয়োজনে তাঁর এই সহযোগিতা প্রশংসনীয়। তাঁর এ উদ্যোগ অন্যদেরও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করবে বলে আশা করা যায়।

Model Hospital

রক্তদান শুধু একজন রোগীকে সহযোগিতা করা নয়; কখনো কখনো এটি একটি পরিবারের মুখে স্বস্তির হাসি ফিরিয়ে আনে, প্রিয়জনকে ঘিরে নতুন করে আশার আলো জ্বালায়।

মানবিকতার এই গল্প ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সমাজের সামর্থ্যবান ও সচেতন মানুষ এগিয়ে এলে রক্তের অভাবে কোনো রোগীকে যেন অসহায় হয়ে পড়তে না হয়।