বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

কচুয়া নুরুল আজাদ কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৯:৩৩ পিএম
কচুয়া নুরুল আজাদ কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

কচুয়ায় নুরুল আজাদ কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করেছে, কলেজ গভর্নিং বডির সভাপতি শিক্ষানুরাগী ফয়সাল আজাদ রুবেল।

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নুরুল আজাদ কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করেছেন, কলেজ গভর্নিং বডির সভাপতি শিক্ষানুরাগী মোঃ ফয়সাল আজাদ রুবেল। বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে
উৎসব মুখর পরিবেশে সকল শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।
কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত মোস্তফা কামালের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মোঃ কামরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সহকারী অধ্যাপক ফরহাদ হোসেন তালুকদার, মিজানুর রহমান ফাহিম,অনাথ বন্ধু সরকার, আনোয়ার হোসেন প্রমুখ।
এ সময় কলেজের শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কলেজ কর্তৃপক্ষ জানায়, অর্থনৈতিক সংকটের কারণে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যাতে বাধাগ্রস্ত না হয়, সেই লক্ষ্যেই  শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই দিয়েছে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম নুরুল আজাদের সুযোগ্য সন্তান, গভর্নিং বডির সভাপতি ফয়সাল আজাদ রুবেল। সভাপতির মহোদয়ের উদ্দেশ্য হলো,কোন শিক্ষার্থীদের শিক্ষাজীবনের আর্থিক সমস্যার কারণে পড়ালেখা যেন পিছিয়ে না যায়। সেই লক্ষ্যে তিনি সবসময়  শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছেন। একই সঙ্গে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনার মাধ্যমে তাদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি দেওয়ার জন্য পরিকল্পনা নিয়েছে তিনি । এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।
অভিভাবকরা জানান, আমাদের সন্তানদের লেখাপড়া উৎসাহিত দেওয়ার জন্য কলেজ গভর্নিং বডির সভাপতি শিক্ষানুরাগী ফয়সাল আজাদ রুবেল ভালো উদ্যোগ নিয়েছে। অভিভাবকদের আর্থিক সমস্যার কারণে কোন শিক্ষার্থীরা যেনো লেখাপড়া পিছিয়ে না যায়,সেই জন্য মানবিক উদ্যোগ।
উনার বাবা মরহুম নুরুল আজাদ একজন শিক্ষানুরাগী ছিলেন। অত্র এলাকায় শিক্ষা আলোকিত করার জন্য নুরুল আজাদ কলেজ, মনপুরা বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা মসজিদ করে দিয়েছেন।
আমরা মরহুম নুরুল আজাদের জান্নাত কামনা করি পাশাপাশি উনার ছেলে ফয়সাল আজাদ রুবেলসহ তার পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করছি।

হাজীগঞ্জ ডিগ্রি কলেজ জাতীয়করণে ডিও লেটার দিয়েছি, হোস্টেল ও নতুন ভবনও হবে: এমপি মমিনুল হক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১০:৪১ পিএম
হাজীগঞ্জ ডিগ্রি কলেজ জাতীয়করণে ডিও লেটার দিয়েছি, হোস্টেল ও নতুন ভবনও হবে: এমপি মমিনুল হক

চাঁদপুরের হাজীগঞ্জ ডিগ্রি কলেজকে জাতীয়করণ করতে ইতোমধ্যে ডিও লেটার দিয়েছেন বলে জানিয়েছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক। একই সঙ্গে কলেজে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল, নতুন একাডেমিক ভবন এবং বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তিনি। এ ছাড়া কলেজের হীরকজয়ন্তী উদ্‌যাপনেও সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন এই সংসদ সদস্য।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক বলেন, “হাজীগঞ্জ ডিগ্রি কলেজের পরিবেশ এত সুন্দর, এখানে না এলে তা জানতেই পারতাম না। কলেজের পরিবেশ দেখে আমি সত্যিই অভিভূত। এ কলেজকে জাতীয়করণ করতে ইতোমধ্যে ডিও লেটার দিয়েছি। শিক্ষার্থীদের আবাসন, নতুন একাডেমিক ভবন ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হবে।”

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী চাঁদপুরে আসার সময় হাজীগঞ্জ ডিগ্রি কলেজকে জাতীয়করণের বিষয়ে কথা বলার পরিকল্পনা করেছিলেন তিনি। পরে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমে কলেজটি জাতীয়করণের জন্য ডিও লেটার দেন।

Model Hospital

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোযাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জাহেদ হোসেন, উপজেলা বিএনপির সদস্যসচিব এমএ রহিম পাটওয়ারী এবং পৌর বিএনপির সদস্যসচিব মো. খোরশেদ আলম ভুট্টো।

উপাধ্যক্ষ আনোয়ার উল্যাহ, সহকারী অধ্যাপক তৌহিদা আক্তার ও সেলিম পাটোয়ারীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. মাকসুদুর রহমান, বিদ্যোৎসাহী সদস্য মো. এমরান হোসেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিন সাবু, দাতা সদস্য মো. মোস্তফা মজুমদার সুমন এবং শিক্ষার্থীদের পক্ষে ইশা তাহমিনা ঐশি ও নূরজাহান আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাসান মিয়াজী, পৌর বিএনপির আহ্বায়ক মো. আবুল খায়ের মজুমদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সরোয়ার হোসেন ভুলো মুন্সী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওমর ফারুক টিটু ও মো. বিল্লাল হোসেন পাটওয়ারীসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

হাজীগঞ্জ ডিগ্রি কলেজের জাতীয়করণ, শিক্ষার্থীদের আবাসন সুবিধা এবং অবকাঠামোগত উন্নয়নের আশ্বাসকে ঘিরে নবীনবরণ অনুষ্ঠানটি শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের কাছে নতুন প্রত্যাশার বার্তা নিয়ে আসে।