বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে এক নারীর ৫ বিয়ে, পরকীয়ার ফাঁদে প্রবাসীরা!

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ মার্চ, ২০২২, ৩:৪১ পিএম
ফরিদগঞ্জে এক নারীর ৫ বিয়ে, পরকীয়ার ফাঁদে প্রবাসীরা!

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ১ নং বালিথুবা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রাজাপুর গ্রামের সাথী আক্তারের প্রতারণায় শিকার হয়ে অনেক প্রবাসী সর্বস্বান্ত হয়েছে । প্রথমে মোবাইলে যোগাযোগ পরে পরকীয়া প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভনে প্রবাসীদের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে। বালিথুবা ইউনিয়নের রাজাপুর গ্রামের খলিফা বাড়ির আলতাফ হোসেনের মেয়ে এই ছলনাময়ী প্রতারক সাথী আক্তার।

মাত্র ২৪ বছর বয়সে সাথী আক্তার দেশ ও বিদেশের ৫ জন যুবকে বিয়ে করেছে। পরকীয়া প্রেম ও প্রতারণা করে প্রবাসীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে সাথীর নেশা ও পেশা।

পরকীয়া প্রেম ও প্রবাসীদের টাকা আত্মসাৎ এর ঘটনা অনুসন্ধানে জানা যায়, সাথী আক্তার ছোটবেলা থেকে ছিল দুষ্টু প্রকৃতির মেয়ে। মাত্র ১৪ বছর বয়সে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তুলে নোয়াখালী যুবক মনিরকে বিয়ে করে। সেই সংসার কিছুদিন করলেও তার বাড়ির পাশে সৌদি প্রবাসী এক যুবকের সাথে পরকীয়া প্রেমে সম্পর্ক গড়ে তুলে। সেই প্রবাসীকে বিয়ে করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার পর সৌদি আরব চলে যায়।

সেখানে গিয়ে আবার নতুন করে চাঁদপুর সদরের পশ্চিম সকদি প্রবাসী সুমনকে বিয়ে করে, তাকে ছেড়ে ফরিদগঞ্জ আনন্দবাজার সাহাপুর এলাকার নুরে আলমকে পরকীয়া প্রেমের ফাঁদে ফেলে চতুর্থ বিয়ে করে। সেই সংসার কিছুদিন টিকলেও পুনরায় সংসার ভেঙে কাতার প্রবাসী চট্টগ্রাম খাগড়াছড়ি ইসমাইলকে বিয়ে করে ১ লক্ষ ৮০ হাজার টাকা আত্মসাৎ করে পালিয়ে আসে। তারপরে পরকীয়ার ফাঁদে ফেলে সৌদি আরব রিয়াদ প্রবাসী কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ার শুভকে কাছ থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

Model Hospital

এভাবেই একের পর এক প্রবাসীদের টার্গেট করে পরকীয়ার ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে এই ছলনাময়ী নারী ফরিদগঞ্জের সাথী আক্তার।

এ বিষয়ে অভিযুক্ত সাথী আক্তারের বক্তব্য নেওয়ার জন্য তার বাড়িতে যাওয়ার পর তাকে পাওয়া যায়নি। তবে তার মা জানান, ১৪ বছর বয়সে মোবাইল ফোনে প্রেম সম্পর্ক গড়ে ওঠে নোয়াখালীর মনিরের সাথে তার সর্বপ্রথম বিয়ে হয়। সেই সংসার কিছুদিন টিকলেও পরবর্তীতে পার্শ্ববর্তী এলাকার এক প্রবাসীর সাথে সম্পর্ক করে সৌদি আরব চলে যায়। সেখান থেকে দেশে ফিরে আসলেও এখন সে কোথায় আছে কেমন আছে কার সাথে রয়েছে তার কোন সন্ধান জানা নেই। তার এই কর্মকাণ্ডে পরিবারের মান-সম্মান ক্ষুন্ন হয়েছে তাই তার সাথে কোন ধরনের সম্পর্ক নেই।

এদিকে ভুক্তভোগী প্রবাসীরা অভিযোগ করে বলেন, এই প্রতারক ছলনাময়ী সাথী আক্তার অনেক প্রবাসীর জীবন ধ্বংস করেছে। প্রবাসীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এই প্রতারক সাথী আক্তার এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী প্রবাসীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।