শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনে সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১১:০৬ পিএম
শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনে সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন
শাহরাস্তিতে ব্যবসায়িক প্রতিষ্ঠান সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার শাহরাস্তি গেটের দোয়াভাঙা এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির নতুন এ শাখার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য লায়ন প্রকৌশলী মমিনুল হক এমপি।
প্রধান অতিথির বক্তব্যে  মমিনুল হক এমপি বলেন, সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার শুভ উদ্বোধনে আমি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। নতুন এই শাখার মাধ্যমে এলাকার ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং নির্মাণসংশ্লিষ্ট ব্যক্তিরা মানসম্মত রড ও নির্মাণসামগ্রী সংগ্রহে আরও বেশি সুবিধা পাবেন বলে আশা করি। সততা, গুণগত মান ও ক্রেতাদের আস্থা বজায় রেখে প্রতিষ্ঠানটি এগিয়ে যাবে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে, এটাই আমার প্রত্যাশা। আমি সুন্দরবন স্টিল কর্পোরেশনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন স্টিল কর্পোরেশনের স্বত্বাধিকারী মো. ইকবাল হোসেন। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. ইকবাল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে ক্রেতা, ব্যবসায়ী, ঠিকাদার ও নির্মাণসংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতা ও আস্থাকে পুঁজি করেই সুন্দরবন স্টিল কর্পোরেশন এগিয়ে যাচ্ছে। ব্যবসার শুরু থেকে ক্রেতাদের সঙ্গে বিশ্বস্ততা বজায় রাখা এবং মানসম্মত পণ্য সরবরাহের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। মৌসুমে নির্মাণসামগ্রীর চাহিদা বেড়ে যাওয়ায় ক্রেতাদের সেবা আরও সহজ করতে দ্বিতীয় শাখা চালু করা হয়েছে। ভবিষ্যতেও সততা, গুণগত মান ও প্রতিশ্রুতিশীল সেবার মাধ্যমে ক্রেতাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় সহযোগিতাকারী সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আয়েত আলী ভূঁইয়া, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন পাটোয়ারী,হাবিবুর রহমান পাটোয়ারী, হান্নান ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আবদুল হান্নান, ঢাকা গাউছিয়া শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী নেতা নজরুল ইসলাম মন্টু, ফয়সাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাজী মহিন উদ্দিন, সেভেন রিং সিমেন্টের এরিয়া ম্যানেজার মোতালেব হোসেন,তাকদির হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক মো. আবুল কালাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, লেয়াকত হোসেন এবং প্রতিষ্ঠানের উদ্যোক্তা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ হোসেন।পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন,সদস্য সচিব আলী আজগর মোল্লা, ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজি, পৌর ছাত্রদলের সভাপতি মাজহারুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক সোলেমান প্রমুখ নেতৃবৃন্দ  অংশগ্রহণ করেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন শাহরাস্তি ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মোঃ নিজাম উল হায়দার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ ইমরান হোসেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোস্তাফিজুর রহমান। এ ছাড়া প্রকৌশলী, স্টেকহোল্ডার, ঠিকাদার, নির্মাণশ্রমিক, রাজমিস্ত্রি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, মানসম্মত রড ও নির্মাণসামগ্রী সহজলভ্য হলে স্থানীয় পর্যায়ে বাড়িঘরসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণকাজ আরও সহজ ও গতিশীল হবে। নতুন শাখাটি এলাকার ব্যবসা-বাণিজ্যের প্রসারেও ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। পরে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।

গভীর রাতে বিদ্যুৎ বিভাগের অভিযান! হাজীগঞ্জ-কচুয়া-শাহরাস্তিতে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১:৩২ এম
গভীর রাতে বিদ্যুৎ বিভাগের অভিযান! হাজীগঞ্জ-কচুয়া-শাহরাস্তিতে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

অবৈধ বিদ্যুৎ ব্যবহার রোধ এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে বিশেষ নৈশ অভিযান পরিচালনা করছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১। এরই ধারাবাহিকতায় সমিতির আওতাধীন হাজীগঞ্জ, কচুয়া ও শাহরাস্তি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ বিদ্যুৎ ব্যবহার বন্ধ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর উদ্যোগে পরিচালিত এসব অভিযানে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার ও বিদ্যুৎ-সংক্রান্ত অনিয়ম প্রতিরোধে গুরুত্ব দেওয়া হচ্ছে। অভিযানের মাধ্যমে বিদ্যুৎ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখা এবং বৈধ গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।

অবৈধ বিদ্যুৎ ব্যবহারে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

অবৈধ বিদ্যুৎ সংযোগ ও মিটারে কারচুপি শুধু বিদ্যুৎ ব্যবস্থার ক্ষতি করে না, এটি জননিরাপত্তার জন্যও হুমকি। অনিরাপদ সংযোগের কারণে শর্টসার্কিট, অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঝুঁকি তৈরি হতে পারে। পাশাপাশি অনুমোদনহীন অতিরিক্ত লোডের কারণে বিদ্যুতের ভোল্টেজে সমস্যা দেখা দিতে পারে, যা বৈধ গ্রাহকদের বৈদ্যুতিক যন্ত্রপাতির ক্ষতির কারণ হতে পারে।

অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রযোজ্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।

Model Hospital

অবৈধ সংযোগের তথ্য দিতে আহ্বান

নিজ নিজ এলাকায় কেউ অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করলে কিংবা বিদ্যুতের মিটারে কারচুপি করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১।

এ-সংক্রান্ত অভিযোগ ও তথ্য জানাতে ০১৭৬৯৪০০৩২৬ অথবা ১৬৮৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

বিদ্যুৎ একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা জরুরি। তাই বিদ্যুতের অপচয় ও চুরি রোধে সবাইকে বৈধ উপায়ে বিদ্যুৎ ব্যবহার এবং অনিয়মের তথ্য দিয়ে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।