বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলা জামায়াতের আমীর পদে আবারও মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৪:৫৭ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর পদে আবারও মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী

২০২৭-২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার নতুন আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ২০২৭-২৮ কার্যকালের জন্য জেলা ও মহানগর পর্যায়ের নির্বাচিত আমীরদের নাম ঘোষণা করা হয়।

দলটির আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এ নাম ঘোষণা করেন। দলীয় সূত্রে জানা যায়, সংগঠনের সদস্যদের (রুকন) গোপন ব্যালটে ভোটের মাধ্যমে নতুন আমীর নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। সারা দেশের ৭৭টি জেলা ও মহানগর পর্যায়ের আমীরের নাম এদিন ঘোষণা করা হয়েছে। মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী এর আগেও চাঁদপুর জেলা জামায়াতের আমীরের দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি জেলা নায়েবে আমীর, জেলা সেক্রেটারি, জেলা অফিস সেক্রেটারি ও চাঁদপুর শহর জামায়াতের আমীরের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চাঁদপুর জেলা সভাপতি ও সেক্রেটারির দায়িত্বেও ছিলেন। নতুন কার্যকালের জন্য জেলা আমীর নির্বাচিত হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে তাঁকে ঘিরে নতুন নেতৃত্বের প্রত্যাশা তৈরি হয়েছে।

Model Hospital

পুরাণবাজারে বাসি খাবার, চালে তেল মিশিয়ে বিক্রি! ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৪:৪১ পিএম
পুরাণবাজারে বাসি খাবার, চালে তেল মিশিয়ে বিক্রি! ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

চাঁদপুরের পুরাণবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নানা অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় একটি হোটেল থেকে পচা ও বাসি খাবার উদ্ধার করে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে বাসি খাবার সংরক্ষণের দায়ে মাস্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, পুরোনো চালের সঙ্গে তেল মিশিয়ে চকচকে করে বিক্রির অপরাধে মেসার্স সেলিম খান অ্যান্ড সন্সকে ৩ হাজার টাকা এবং মূল্যতালিকা প্রদর্শন না করায় মেসার্স মৌলভী ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠান তিনটির বিরুদ্ধে জরিমানার আদেশ দেন। তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানগুলোর মালিকপক্ষ জরিমানার অর্থ পরিশোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন।

Model Hospital

অভিযানের সময় পচা ও বাসি খাবার ধ্বংস করার পাশাপাশি আশপাশের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। এ ছাড়া ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারি না করার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।