শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

বিএনপি নেতাকর্মীদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ এমপি মমিনুল হকের

মোহাম্মদ মোশারফ হোসেন প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৮:৫৮ পিএম
বিএনপি নেতাকর্মীদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ এমপি মমিনুল হকের

গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা এবং বিনা কারণে পুলিশি হয়রানির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্বরোড এলাকায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ নির্দেশ দেন।

এ সময় হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) উদ্দেশ্য করে এমপি মমিনুল হক বলেন, ‘যারা আমার দলের নেতাকর্মীদের ওপর হামলা করেছে এবং বিনা কারণে পুলিশ দিয়ে হয়রানি করিয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার করুন।’

তিনি আরও বলেন-আপা যদি ডিসেম্বরে না আসে, আপনারা কোথায় থাকবেন, আমরাও দেখব। এত গর্ব দেখানোর কিছু নেই। দীর্ঘ ১৬ বছর নির্যাতনের শিকার হয়েও আমরা টিকে আছি, ভবিষ্যতেও থাকব। একটি গণতান্ত্রিক দেশে হাসিনার মতো খুনিকে আর সুযোগ দেওয়া হবে না।

Model Hospital

আলোচনা সভায় উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তৃণমূল থেকে মেধাবী খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখবে নতুন কুঁড়ি স্পোর্টস: ইউএনও মনিরা খাতুন

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১০:০৩ পিএম
তৃণমূল থেকে মেধাবী খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখবে নতুন কুঁড়ি স্পোর্টস: ইউএনও মনিরা খাতুন
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানকে সামনে রেখে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।
প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের মাধ্যমে উপভোগ করতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে (নতুন) বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) মনিরা খাতুন বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, এটি দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শারীরিক ও মানসিকভাবে সুস্থ নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। পাশাপাশি ক্রীড়াকে পেশা হিসেবে গ্রহণের সুযোগ সৃষ্টি হলে তরুণদের আত্মকর্মসংস্থান ও দেশের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে। এ উদ্যোগের সফল বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
এ ছাড়া উপজেলা নির্বাহী অফিসার  মনিরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আয়াত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাছের শাকিল,শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনিরুল ইসলাম, আইসিটি কর্মকর্তা মো. শাহজাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ও যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব উল আলম।
এ ছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির প্রতিনিধি মো. আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন এমএসসি, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশ ও সদস্যসচিব আজগর হোসেন মিয়াজী,মোতালেব খান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মকবুল আহমেদ, সাধারণ সম্পাদক পারভিন সুলতানা লাভলীসহ শিক্ষক শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আয়োজকদের প্রত্যাশা, নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুম তৃণমূল পর্যায়ে ক্রীড়ার প্রসার, প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ এবং দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।