রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

কচুয়ায় নিষিদ্ধ আওয়ামীলীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৭:৪৪ পিএম
কচুয়ায় নিষিদ্ধ আওয়ামীলীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ১১ নেতাকর্মী।

চাঁদপুরের কচুয়ায় সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এর মধ্যে গত শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ৬ জনকে এবং পরবর্তী সময়ে আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর (শনিবার) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মীকে আটক করা হয়। শনিবার ও রোববার দুই দিনে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ায় ১১ জনে।

গ্রেপ্তারকৃতরা হলেন, কচুয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কোয়া গ্রামের ওয়ার্ড সহ-সভাপতি মোহাম্মদ শাজাহান, ৮ নম্বর ওয়ার্ডের করইশ গ্রামের আওয়ামী লীগ নেতা একরাম হোসেন, আশরাফপুর ইউনিয়নের মাসনী গ্রামের আওয়ামী লীগ নেতা নেয়ামত উল্লাহ, কড়ইয়া ইউনিয়নের নলুয়া গ্রামের ছাত্রলীগ নেতা সুমন মিয়াজী, কচুয়া উত্তর ইউনিয়নের উজানী গ্রামের ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন এবং কাদলা ইউনিয়নের গুলাহার গ্রামের ছাত্রলীগ নেতা রায়হান।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হক জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শনিবার রাতে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আজ রোববার তাদের চাঁদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Model Hospital

শাহতলী কামিল মাদরাসায় শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৭:৪৮ পিএম
শাহতলী কামিল মাদরাসায় শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাহতলী কামিল মাদরাসায় মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক (অর্থ) মোহাম্মদ শুকুর আলম মজুমদার আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

চাঁদপুর সদর উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসায় শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৮নভেম্বর (রবিবার) দুপুর ১টায় মাদরাসা শিক্ষক মিলনায়তনে মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী’র সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক (অর্থ) মোহাম্মদ শুকুর আলম মজুমদার।
তিনি বলেন, আপনারা শিক্ষার গুণগত মান নিশ্চিত করবেন৷ মাদরাসার পরিবেশ সুন্দর ও চমৎকার শৃঙ্খলা রয়েছে। শিক্ষকতা শুধু পেশা নয়, এটি একটি পবিত্র আমানত।” পাঠদানে আন্তরিক থাকতে হবে। শিক্ষার উন্নয়নে সরকারি সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন
মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
তিনি বলেন, ১৯০১ সালে শাহতলী কামিল মাদরাসা প্রতিষ্ঠা হয়েছে। এ মাদরাসার কার্যক্রম মক্তব দিয়ে শুরু হয়েছে। আমার দাদা মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেব ১৯৬২সালে কামিল প্রতিষ্ঠা করেছেন। এ মাদরাসা থেকে অসংখ্য শিক্ষার্থী দেশের গুরুত্বপূর্ণ পদে থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন৷ এ মাদরাটি অত্র অঞ্চল সহ দেশে শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরো বলেন, অধ্যক্ষের নেতৃত্বে মেধাবী শিক্ষকরা পাঠদান করেন। এটি বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান। এ মাদরাসাটি অত্র এলাকায় শিক্ষা বিস্তারে ভূমিকা রাখছে। এ মাদরাসায় শিক্ষার মান খুবই ভালো।
সভায় উপস্থিত ছিলেন, শাহতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া, প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, সহকারি অধ্যাপক মো: কামাল উদ্দিন, মাওলানা কামাল হোসাইন, মাওলানা এমদাদ উল্ল্যাহ, মোহাম্মদুল্লা, মো: বেলায়েত হোসেন মিজি, সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা জহিরুল হক, মাওলানা মিজানুর রহমান, আরবি প্রভাষক মো: নাজির হোসাইন, সহকারি শিক্ষক মো: বাহাউদ্দিন, ইবতেদায়ী প্রধান মো: শরীফ মো: মোস্তফা খান, সহকারি শিক্ষক মো: আব্দুল হালিম গাজীসহ শিক্ষকবৃন্দগণ৷
শুরুতেই মাদরাসার পক্ষ থেকে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক (অর্থ) মোহাম্মদ শুকুর আলম মজুমদারকে ফুলেল শুভেচ্ছা জানান মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ শিক্ষকবৃন্দগণ।