শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

মতলব দক্ষিণে মেজর ডালিমসহ গ্রেফতার ৬

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৮:৪০ পিএম
মতলব দক্ষিণে মেজর ডালিমসহ গ্রেফতার ৬

মতলব দক্ষিণ উপজেলায় মেজর ডালিমসহ গ্রেপ্তারকৃতরা।

চাঁদপুরের মতলব দক্ষিণে পুলিশের পৃথক অভিযানে ১৫টি মামলার আসামি মেজর ডালিম এবং মাদক ব্যবসায়ীসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মতলব দক্ষিণ থানার এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে এএসআই শফিকুল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে নায়েরগাঁও এলাকার বাসিন্দা রাজিয়ার ছেলে ডালিম প্রকাশ মেজর ডালিমকে (৩০) ত্রিশ পিস ইয়াবা ও একটি জিআর পরোয়ানাসহ গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী পাটন গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।
এছাড়া একইদিন পুলিশের অন্য একটি অভিযানে উপজেলার বদরপুর এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মনির মোল্লার ছেলে মো. আল-আমিন (২৫), দেলোয়ার প্রধানের ছেলে মো. আতিক প্রধানকে (২১) গ্রেফতার করা হয়।
অপর আরেকটি অভিযানে উপাধি এলাকা থেকে শিপন (২৭) এবং নলুয়া এলাকা থেকে মামুন মৃধাকে (৩৪) গ্রেপ্তার করা হয়।
মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন,
গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার মেজর ডালিমের নামে ১৫টি মামলা রয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মতলবের পূর্ব ধলাইতলী দাখিল মাদ্রাসার সভাপতি হলেন এডভোকেট মনির হোসেন

মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৯:০৯ পিএম
মতলবের পূর্ব ধলাইতলী দাখিল মাদ্রাসার সভাপতি হলেন এডভোকেট মনির হোসেন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের পূর্ব ধলাইতলী আব্দুল জলিল ইসলামীয়া দাখিল মাদ্রাসার সভাপতি হলেন চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উক্ত ইউনিয়নের ৮নং ওয়ার্ড করবন্দ গ্রামের কৃতি সন্তান এডভোকেট মনির হোসেন।
গত ৪ নভেম্বর বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান কর্তৃক নির্দেশিত হয়ে রেজিষ্টার প্রফেসর এসএম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত বামাশিবো/প্রশা/২৩১২৬১০৩৮৭৯১/১৪০৬৭১নং স্মারকে ৪(চার) সদস্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেয়া হয়।
উক্ত কমিটিতে এডভোকেট মনির হোসেনকে সভাপতি, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার হাসিনা মজুমদারকে সদস্য সচিব, তানভীর হোসেনকে অভিভাবক সদস্য ও মোঃ মোফাজ্জুল হোসেনকে সাধারণ শিক্ষক সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। উক্ত কমিটির নব নির্বাচিত সভাপতি মাদ্রাসার শিক্ষার মান ও প্রাতিষ্ঠানিক অবকাঠামো উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন দপ্তর, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক, এলাকাবাসী ও শিক্ষকদের দোয়া ও সর্বাত্মক সহযোগীতা কামনা করছেন।
এদিকে সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উক্ত নবগঠিত কমিটির সভাপতি এডভোকেট মনির হোসেন। এছাড়া স্থানীয় সাংসদ ড. জালাল উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃত্বের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং দায়িত্ব পালনে সকল শ্রেনী পেশার মানুষের দোয়া ও সার্বিক সহযোগীতা কামনা করেন।