রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায়

সকল ভেদাভেদ ভুলে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : মোতাহার হোসেন পাটওয়ারী

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৭:৪৬ পিএম
সকল ভেদাভেদ ভুলে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : মোতাহার হোসেন পাটওয়ারী

ফরিদগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী।

 চাঁদপুরের ফরিদগঞ্জে ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।
রোববার (৮ নভেম্বর) বিকেলে ফরিদগঞ্জ আম্বিয়া ইউনুস ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও অবিস্মরণীয় একটি দিন। ১৯৭১ সালের রক্তক্ষয়ী সংগ্রাহের পর ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষা পেয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিনের ক্রান্তিলগ্নে শক্ত হাতে হাল ধরে দেশকে সুসংগঠিত করেছিলেন।
তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক পেক্ষাপটে দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় ইস্পাতকঠিন ঐক্যের কোনো বিকল্প নেই। সকল ধরনের ভেদাভেদ ভুলে দেশ ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পৌর বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ এর সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা আমির হোসেন খানের পরিচালনায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি সিরাজুল ইসলাম পাবক, চাঁদপুর জেলা যুবদলের সদস্য ও উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মো. আব্দুল মতিন, রূপসা উত্তর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি বিল্লাল ভূঁইয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন স্বপন, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান গাজী, ছাত্রদল নেতা তানজিল গাজী, জুম্মন পাঠান প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক বাদল ঢালি, গোবিন্দপুর উত্তর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মিলন গাজী, সাধারণ সম্পাদক বাচ্চু, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার খন্দকার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, যুবদল নেতা আরিফ তরফদার, কামরুল রাড়ি, শাহনুর তরফদার, মাহফুজ, আরিফ, ফয়সাল, মাসুদ, সৌরভ, মাহিন, সুমন, হেলাল, শরিফ, সাদ্দাম, রুবেল, রোকন, রাসেল, রুবেল, বিল্লাল, তামিম, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল কাইউম সুমন, শরিফ, পারভেজ, রাফিকুল ইসলাম, মাসুম, ইমরানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শাহতলী কামিল মাদরাসায় শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৭:৪৮ পিএম
শাহতলী কামিল মাদরাসায় শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাহতলী কামিল মাদরাসায় মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক (অর্থ) মোহাম্মদ শুকুর আলম মজুমদার আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

চাঁদপুর সদর উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসায় শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৮নভেম্বর (রবিবার) দুপুর ১টায় মাদরাসা শিক্ষক মিলনায়তনে মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী’র সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক (অর্থ) মোহাম্মদ শুকুর আলম মজুমদার।
তিনি বলেন, আপনারা শিক্ষার গুণগত মান নিশ্চিত করবেন৷ মাদরাসার পরিবেশ সুন্দর ও চমৎকার শৃঙ্খলা রয়েছে। শিক্ষকতা শুধু পেশা নয়, এটি একটি পবিত্র আমানত।” পাঠদানে আন্তরিক থাকতে হবে। শিক্ষার উন্নয়নে সরকারি সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন
মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
তিনি বলেন, ১৯০১ সালে শাহতলী কামিল মাদরাসা প্রতিষ্ঠা হয়েছে। এ মাদরাসার কার্যক্রম মক্তব দিয়ে শুরু হয়েছে। আমার দাদা মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেব ১৯৬২সালে কামিল প্রতিষ্ঠা করেছেন। এ মাদরাসা থেকে অসংখ্য শিক্ষার্থী দেশের গুরুত্বপূর্ণ পদে থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন৷ এ মাদরাটি অত্র অঞ্চল সহ দেশে শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরো বলেন, অধ্যক্ষের নেতৃত্বে মেধাবী শিক্ষকরা পাঠদান করেন। এটি বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান। এ মাদরাসাটি অত্র এলাকায় শিক্ষা বিস্তারে ভূমিকা রাখছে। এ মাদরাসায় শিক্ষার মান খুবই ভালো।
সভায় উপস্থিত ছিলেন, শাহতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া, প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, সহকারি অধ্যাপক মো: কামাল উদ্দিন, মাওলানা কামাল হোসাইন, মাওলানা এমদাদ উল্ল্যাহ, মোহাম্মদুল্লা, মো: বেলায়েত হোসেন মিজি, সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা জহিরুল হক, মাওলানা মিজানুর রহমান, আরবি প্রভাষক মো: নাজির হোসাইন, সহকারি শিক্ষক মো: বাহাউদ্দিন, ইবতেদায়ী প্রধান মো: শরীফ মো: মোস্তফা খান, সহকারি শিক্ষক মো: আব্দুল হালিম গাজীসহ শিক্ষকবৃন্দগণ৷
শুরুতেই মাদরাসার পক্ষ থেকে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক (অর্থ) মোহাম্মদ শুকুর আলম মজুমদারকে ফুলেল শুভেচ্ছা জানান মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ শিক্ষকবৃন্দগণ।