সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।

আশরাফপুর বাইতুস সালাম জামে মসজিদ কমিটির উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ

আবু সাঈদ, কচুয়া প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:০৯ এম
আশরাফপুর বাইতুস সালাম জামে মসজিদ কমিটির উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ
একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে আশরাফপুর বাইতুস সালাম জামে মসজিদ কমিটির উদ্যোগে এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৫ নভেম্বর ​রবিবার বিকেলে আশরাফপুর কুমার বাড়ি মসজিদসংলগ্ন মাঠে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়।
​”দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে, মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করি”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের মুসল্লি এবং বিভিন্ন বয়সের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
​সমাবেশে প্রধান অতিথি কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহি  সুভাষ বলেন  যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে এলাকার সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি মাদক ব্যবসায়ীদের বয়কট এবং তরুণ প্রজন্মকে খেলাধুলা ও গঠনমূলক কাজে সম্পৃক্ত করার আহ্বান জানান ।
আশরাফপুর বাইতুস সালাম জামে মসজিদ খতিব মাওলানা মো : আল আমিন হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক এমরান হোসেন তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন : চাঁদপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক মু: মিজানুর রহমান, কচুয়া থানা সাব ইন্সপেক্টর সোহেল খান, আশরাফপুর ইউনিয়ন বিএনপি সভাপতি হোসেন ইমাম মুন্সী, আশরাফপুর  আহসানিয়া উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি এম এ ফয়েজ, আশরাফপুর ইউনিয়ন জামায়েত সাবেক আমির মারুফ আহমেদ সুমন, কচুয়া উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক রইচ উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক রহমত উল্লাহ, উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার,
এছাড়া বক্তব্য রাখেন, সাগর তালুকদার, শাহজালাল তালুকদার, সোলতান আহমেদ।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন আবু জাফর।