বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণপুরে আওয়ামী লীগের অগ্নিসংযোগের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৮:৫৪ পিএম
নারায়ণপুরে আওয়ামী লীগের অগ্নিসংযোগের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও এবং নারায়ণপুর ইউনিয়ন বিএনপি যৌথ উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা।

চাঁদপুরের মতলব দক্ষিণে ৩নং খাদেরগাঁও এবং নারায়ণপুর ইউনিয়ন বিএনপি যৌথ উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নারায়ণপুর বাজারে খাদেরগাঁও ইউনিয়ন ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি নারায়ণপুর বাসস্ট্যান্ডে থেকে শুরু করে নারায়ণপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা মো. জাকির।
খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম জিলানী তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া, উপজেলা কৃষক দলের সভাপতি হানিফ পাটোয়ারী, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলতান কাজী, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহীদ মিয়াজী, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মিঞা মো. মামুন, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হাজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী মো. জামান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রানা প্রধান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বেপারী, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আজহার মজুমদার, মুরাদ হোসেন মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মরিন ঢালী, সোহাগ বকাউল, নারায়ণপুর ইউনিয়ন যুবদল নেতা ডাক্তার আলম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী শাহাদাতসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নড়াইলে মিছিলে নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নি’হ’ত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৪০ পিএম
নড়াইলে মিছিলে নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নি’হ’ত

নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিন ও জাতীয়তাবাদী কৃষক দলের (জাসাস) উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা।

রাত ১০টার দিকে নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার দুই জন নিহতের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা শহরে একটি মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই মিছিলে হামলা চালায়। হামলায় কৃষকদল নেতা শাহিন ও জাসাস নেতা সোহেল মোল্লা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Model Hospital