রিয়াদ বাংলাদেশ থিয়েটারের একযুগ উপলক্ষে মঞ্চস্থ নাটক মলুয়া সুন্দরী
নাটক হোক সুস্থ সমাজের দর্পণ এই স্লোগানকে সামনে রেখে সৌদি আরব রিয়াদ বাংলাদেশ থিয়েটারের একযুগ উপলক্ষে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে তুহিন অবন্ত এর রচনা এবং এজহারুল হক মিজানের নাট্যনির্দেশনায় আনন্দঘন পরিবেশে মঞ্চস্থ হয়েছে নাটক মলুয়া সুন্দরী।

দেশে এবং প্রবাসে মানবিক এবং সামাজিক কাজে বিশেষ অবদান রাখা রিয়াদ বাংলাদেশ থিয়েটারের একযুগ উপলক্ষে ২০২৬ সম্মাননা পেয়েছেন ফেনী প্রবাসী ফোরাম , নাট্যনির্দেশক এজহারুল হক মিজান, মঞ্চ অভিনেতা এবং রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আরিফ রহমান টিটু ।

রিয়াদ বাংলাদেশ থিয়েটার ১২ বছর শেষে ১৩ বছরে পা রেখেছে। মধ্যপ্রাচকদের সৌদি আরবের মরুচাতালে বাংলাদেশের সংস্কৃতি, নাটক তুলে ধরতে কাজ করছে সংগঠনটি । প্রায় ২০ এর অধিক নাটক প্রযোজনা করেছে সংগঠনটি।

রিয়াদ বাংলাদেশ কমিউনিটি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ,গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে একযুগ উপলক্ষে রিয়াদ বাংলাদেশ থিয়েটার কেক কাটা, নাটক মঞ্চায়ন এর সাংস্কৃতিক পর্ব , জাতীয় সংগীত,নিজস্ব থিম সং , একযুগ উপলক্ষে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।

মধ্যরাত পর্যন্ত প্রবাসী দর্শকরা রিয়াদ বাংলাদেশ থিয়েটারের নাটক মলুয়া সুন্দরী, সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের সভাপতি কবি মসিই সিরাজ, সাধারণ সম্পাদক গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় , সিনিয়র সহ-সভাপতি হাফিজুল ইসলাম পলাশ, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান টিটু, মির্জা কামাল, কামরুজ্জামান ।
মলুয়া সুন্দরী নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন: রিহাম হাসনাত নুহা, কামরুজ্জামান, নুসরাত জাহান রীতা, পলাশ , টিটু , হৃদয়, ভুবন আকন্দ , আব্দুল আহাদ,তুষার প্রমুখ।
মিউজিকে: জামশেদ রানা, হারমোনিয়াম ও বাঁশিতে রবি সদাগর।
অনুষ্ঠান সহযোগিতায়: প্রবাসী বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান সানসিটি পলিক্লিনিক, আমিয়াল কোম্পানি, এশিয়ান হসপিটাল, মেডিনোভা মেডিক্যাল ,লাইফ কেয়ার মেডিক্যাল কমপ্লেক্স, মাইল কোম্পানি, বিন মিশাল গ্লোবাল কোম্পানি, জারিয়া কোম্পানি ।
রিয়াদ বাংলাদেশ থিয়েটার একঝাঁক যুবক, বয়োবৃদ্ধ, তরুন, তরুনী সহ সব বয়সের সদস্যদের আন্তরিকতায় এগিয়ে যাচ্ছে। প্রবাসে নিজেদের চাকরি এবং পড়াশোনার পাশাপাশি দেশীয় সাংস্কৃতিক সংগঠন হিসাবে কাজ করছে। শুধু সাংস্কৃতিক নয় বিভিন্ন সামাজিক, মানবিক কাজ করছে সংগঠনটি ।








