বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় উপকমিটিতে কচুয়ার রবিউল ইসলাম রুবেল

আবু সাঈদ, কচুয়া প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:০২ পিএম
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় উপকমিটিতে কচুয়ার রবিউল ইসলাম রুবেল

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নবগঠিত কেন্দ্রীয় উপকমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন চাঁদপুরের কচুয়া উপজেলার কৃতী সন্তান, সমাজসেবী ও বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম রুবেল। সংগঠনের ৩৩ সদস্যবিশিষ্ট এই উপকমিটিতে তিনি ১৯ নম্বর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

গত ১৪ নভেম্বর  শনিবার রাজধানীর পল্টন মোড়ের ৩১/এফ ভূঁইয়া টাওয়ারের ডিসিসি হলে নবগঠিত কেন্দ্রীয় উপকমিটির ঘোষণা ও শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতি মানসুর আহমদ সাকী উপকমিটির সদস্যদের নাম ঘোষণা করেন এবং তাঁদের শপথবাক্য পাঠ করান।

নতুন দায়িত্ব পাওয়ায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রবিউল ইসলাম রুবেল। তিনি জানান, সংগঠন তাঁর ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন।

তিনি আরও বলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আদর্শ ও লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নের পাশাপাশি যুবসমাজকে নৈতিকতা, আদর্শিক চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে কাজ করে যেতে চান। একই সঙ্গে সংগঠনের দফতরভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করতে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সচেষ্ট থাকবেন।

Model Hospital

রবিউল ইসলাম রুবেল কচুয়া উপজেলার নোয়াগাঁও গ্রামের চৌধুরী বাড়ির মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে। তিনি রুবেল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের স্বত্বাধিকারী। তাঁর প্রতিষ্ঠান ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেকার যুবক-যুবতীদের কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখছে।

ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। এলাকায় একজন সমাজসেবী ও পরিচিত ব্যক্তিত্ব হিসেবেও তাঁর সুনাম রয়েছে।

কচুয়ার সন্তান রবিউল ইসলাম রুবেলের ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় উপকমিটিতে অন্তর্ভুক্তির খবরে তাঁর নিজ এলাকা, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তাঁরা নতুন দায়িত্ব পালনে তাঁর সফলতা কামনা করেছেন।

নড়াইলে মিছিলে নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নি’হ’ত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৪০ পিএম
নড়াইলে মিছিলে নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নি’হ’ত

নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিন ও জাতীয়তাবাদী কৃষক দলের (জাসাস) উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা।

রাত ১০টার দিকে নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার দুই জন নিহতের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা শহরে একটি মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই মিছিলে হামলা চালায়। হামলায় কৃষকদল নেতা শাহিন ও জাসাস নেতা সোহেল মোল্লা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Model Hospital