রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

হাইমচরে নলকূপের পাশ দিয়ে বের হচ্ছে গ্যাস’ চলছে রান্নার কাজও

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৮ মার্চ, ২০২২, ১:৩৪ পিএম
হাইমচরে নলকূপের পাশ দিয়ে বের হচ্ছে গ্যাস’ চলছে রান্নার কাজও
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচরে নলকূপের পাশ দিয়ে বের হচ্ছে গ্যাস।  উপজেলার ২ নং আলগী উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সুমন আখনের বাড়ির নলকূপের পশের মাটি থেকে গত ৭ দিন ধরে এ গ্যাস বের হচ্ছে।  দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দিলেই আগুন জলতে থাকে নলকূপের ২পাশের ২টি স্থানে। পলিথিনে করে গ্যাস সংগ্রহ করে ঘরে নিয়ে গ্যাসের চুলায় লাইন দিয়ে রান্নাও করেন বাড়ির মালিক সুমন আখন। এ খবর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসককে অবহিত করা হলে ঘটনাস্থলে গ্যাস বের হওয়া স্থান পরিদর্শন করেন ত্যাল, গ্যাস ও খনিজ অনুসন্ধানমূলক রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেড (বাপেক্স) উপ ব্যাবস্থাপক সালেহ আহম্মেদ, আলমগীর কবির,উপ ব্যবস্থাপক বাকরাবাদ, গ্যাস  চাঁদপুর ইন্জিনিয়ার মোঃ জাকারী।
এসময় উপস্থিত ছিলেন, ২নং আলগী উত্তর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান পাটোয়ারী, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু।
বাপেক্স ব্যবস্থাপক ছালে আহমেদ বলেন, এখানে মাটি থেকে গ্যাস উঠতেছে এমন একটি এপ্লিকেশন করা হয়েছিল জেলা প্রশাসকের নিকট। আমরা গ্যাস বের হওয়ার সংবাদ পেয়ে তা দেখতে এসেছি। আমরা এসে এখন আগে যেমন ছিল তেমন বেশি গ্যাশ দেখতে পারছিনা। এখানে গ্যাসের পেশার একেবারেই কম থাকায় গ্যাস নেয়া যাচ্ছে না। স্যাম্পলের জন্য গ্যাস নিয়ে গেলে হয়তো পরিক্ষা করে দেখা যেত এটা কোন ধরনের গ্যাস। আমরা এখানে আসলাম লোকজনকে সাবদান করে তাদের করনীয় বিষয়ে অবগত করে গেলাম।
বাড়ির মালিক সুমন আখন জানান, গত ৩ মাস পূর্বে এখানে নলকূপ বসাতে গেলে গ্যাস উঠায় কলটি বসাতে পারে না। পরে অন্য আরেকটি যায়গায় কল বসাতে গেলে সেখানেও পাইপ নিছ থেকে উপরে উঠে আসে। তখন নলকূপ বসানো শ্রমীকরা অন্যত্র সরিয়ে নলকূপ বসিয়ে যায়। নলকূপ বসানোর পর থেকেই কলের চারো পাশে মাটি বিতর থেকে বুদবুদ উঠে। গত কয়েক দিন আগে বুদবুদ করা স্থানে দিয়াশলাই দিয়ে আগুন দিলে আগুন জলতে থাকে। আমি এক ফুট সাইজের পাইপ মাটিতে ডুকিয়ে পলিথিনে গ্যাস ভরে পলিথিন থেকে পাইপের মাধ্যমে গ্যাসের চুলায় লাইন দিয়ে রান্নাও করেছি। আমার ধারনা গভীরে পাইপ বসালে গ্যাসের পেশার বাড়বে এবং সেই গ্যাস কাজে আসবে। আমাকে ওনারা এসে গ্যাস ব্যবহার না করার জন্য বলে গেছে। আমাকে প্রশাসন অনুমতি দিলে এখান থেকে গ্যাস বের করে রান্নার কাজে ব্যবহার করতে পারি।
পাশ্ববর্তী লোকজন জানান, কয়েকদিন ধরেই এবাড়িতে নলকূপের পাশে কয়েকটি স্থানে আগুন দিলেই জলতে থাকে। আমরা প্রায় সময়ই দেখি এখানে অলোকিক ভাবে আগুন জলে। ভাল ভাবে পরিক্ষা নিরিক্ষা করলে এখানে বড় ধরনের গ্যাসের  সন্ধান পাওয়া যাবে বলে তারা মনে করেন।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।