বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

যুবলীগ দেশের প্রগতিশীল যুব সমাজের আস্থার ঠিকানা : শফিকুর রহমান এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১, ২:৫৫ পিএম
যুবলীগ দেশের প্রগতিশীল যুব সমাজের আস্থার ঠিকানা : শফিকুর রহমান এমপি
এস. এম ইকবাল : ফরিদগঞ্জে উপজেলা যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, শান্তি সম্প্রতি সমাবেশ, কেককাঁটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন হয়েছে।
১১ নভেম্বর বৃহস্পতিবার সন্ধায় ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে উক্ত আলোচনা সভা, শান্তি সম্প্রতি সমাবেশ, কেককাঁটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ এবং যুগ্ম আহবায়ক আল- আমিন পাটওয়ারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এমপি।
প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এমপি বলেন, যুবলীগ প্রতিষ্ঠার পর থেকে নানা চড়াই-উৎরাই, ঘাত-প্রতিঘাত কোন কিছুই এ সংগঠনের অগ্রযাত্রা ব্যহত করতে পারেনি। যুবলীগ একটি দিনের জন্যও রাজপথ ছেড়ে যায়নি এবং আদর্শচ্যুত হয়নি। যুবলীগ আজ দেশের প্রগতিশীল যুব সমাজের আস্থার ঠিকানা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে বিশ্বস্ত, নির্ভরযোগ্য আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। আওয়ামী যুবলীগের লক্ষ্য শেখ হাসিনার বিশ্ব শান্তির দর্শন ‘জনগণের ক্ষমতায়ন’ সুদৃঢ করা এবং সর্বস্তরের জনগণ ও প্রগতিশীল যুব সমাজকে ঐক্যবদ্ধ করে এ দর্শনে উদ্বুদ্ধ করা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আ’লীগের ত্রান ও সমাজ কল্যাণ উপ- কমিটির সাবেক সদস্য, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, উপজেলা আ’লীগ নেতা জিএম হাছান তাবাচ্ছুম, জাহাঙ্গীর পলোয়ান, পৌরসভার সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান, পৌর আ’লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন দিদার, পল্টন থানা ছাত্রলীগের সভাপতি আল- আমিন সাবেক ছাত্রলীগ নেতা সোহেল ঢালী ছাড়াও সংসদ সদস্যের সকল ইউনিয়ন প্রতিনিধি, উপজেলা যুবলীগের সদস্য এবং আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital