শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দৃষ্টি নন্দন হয়ে উঠেছে আলুর বাজার পুলিশ ফাঁড়ি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ৪:৫৭ পিএম
দৃষ্টি নন্দন হয়ে উঠেছে আলুর বাজার পুলিশ ফাঁড়ি

নিজস্ব প্রতিনিধি : দৃষ্টি নন্দন হয়ে উঠেছে চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের আলুর বাজার পুলিশ ফাঁড়ি। যা চাঁদপুর নৌ থানা কেউ হার মানিয়েছে। একটি চরাঞ্চলের পুলিশ ফাঁড়ি চারতলা ফাউন্ডেশনে করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার ২৯ মার্চ সরজমিনে ইব্রাহিমপুর ইউনিয়নের চর ফতেজংপুর এলাকা ঘুরে দেখা যায় আলুর বাজার পুলিশ ফাঁড়ির চেহারা পাল্টে গেছে। ২০১৮ সালে যে পুলিশ ফাঁড়ি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষ ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করা হতো সেই পুলিশ ফাঁড়ির বর্তমানে কার্যক্রম পরিচালিত হচ্ছে নিজস্ব ভবনে।

চাঁদপুর গণপূর্ত বিভাগ টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে ২ কোটি ৯৭ লাখ টাকা ব্যায়ে আলুর বাজার পুলিশ ফাঁড়ি পাকা ভবন নির্মান কাজ শুরে করে। চারতলা বিশিষ্ট ভবন নির্মান কাজের প্রায় ৮০ ভাগ কাজ সমাপ্ত হয়েছে। ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান টেকবে ইন্টারন্যাশনাল কনস্টাকসন ফার্ম ২০১৯ সালে আলুর বাজার পুলিশ ফাঁড়ি ভবন নির্মান কাজ শুরু করে।

Model Hospital

ঠিকাদার হুমায়ন কবির বলেন, আমাদের কাজ শেষ। কিছুদিন কাজ বন্ধ থাকার পর আমাদের উপর বাউন্ডারী দেয়াল নির্মান ও বালু দিয়ে গর্ত ভরাট করার কাজ চাপিয়ে দেয়া হয়। ২ কোটি ৯৬ লাখ টাকা ব্যায়ে এ কাজ করা কোনো ঠিকাদারেন পক্ষে সম্ভব হবে না।

মঙ্গলবার দুপুরে সরজমিনে আলুর বাজার পুলিশ ফাঁড়ির নির্মান কাজের অগ্রগতি দেখতে যান নৌ পুলিশ সুপার কামরুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার, গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর রাকিবুর রহমান, উপ বিভাগিয় প্রকৌশলী লুৎফুর রহমান, জামাল উদ্দীন।

এ সময় উপস্হিত ছিলেন আলুর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম,ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাশেম খান সহ আরো অনেকে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital