বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁসক সহকারী অধ্যাপক কামরুল হাছানকে মুন্সীরহাট উবি’র সম্মাননা প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ৫:০৭ পিএম
চাঁসক সহকারী অধ্যাপক কামরুল হাছানকে মুন্সীরহাট উবি’র সম্মাননা প্রদান
গাজী মোঃ মহসিন : চাঁদপুর মতলব দক্ষিণ  উপজেলার মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরন এবং বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত ২৭শে মার্চ দুপুর দেড়টায় বিদ্যালয়ের মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফা কামাল রনির সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ ছাখাওয়াত উল্লাহ এর পরিচালনায় বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের প্রাক্তন কৃতি শিক্ষার্থী চাঁদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোহাম্মদ কামরুল হাছান কে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মোহাম্মদ কামরুল হাছান মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছেন।
এছাও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম মোহন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামাল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহ-সভাপতি ও মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর আহমেদ, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বি এইচ এম কবির, মতলব উপজেলার ইউএনও ফাহমিদা হক, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন প্রধান, মতলব দক্ষিণ পৌরসভার চেয়ারম্যান আওলাদ হোসেন লিটন, চাঁদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোহাম্মদ কামরুল হাছান, চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার (হাজিগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ, মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রহিম খান, মতলব দক্ষিণ পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম হাজরা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম, মোঃ মাসুদ রানা প্রমূখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল কৃতি শিক্ষার্থীদের কে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক  প্রদান করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital