বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব নারায়ণপুরে পাটোয়ারী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ১১:২৮ এম
মতলব নারায়ণপুরে পাটোয়ারী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পাটোয়ারী ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩০ মার্চ সকাল ১০ টায় নারায়ণপুর পাটোয়ারী বাড়ির সামনে উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের ২ শতাধিক অসহায় পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সোনালী ব্যাংকের সাবেক ডিএমডি মো. জাকির হোসেন।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. মামুন পাটোয়ারী ও সদস্য মহসিন পাটোয়ারীর যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মন্জুর হোসেন রিপন, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রফেসর শামীমা পাটোয়ারী, সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা মিয়াজী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষক শফিউল্ল্যাহ পাটোয়ারী, সমাজ সেবক মিজানুর রহমান পাটোয়ারী, ইউসুফ পাটোয়ারী, সিরাজুল ইসলাম মিয়াজী, সংগঠনের সম্পাদক মেহেদী হাসান পাটোয়ারী, সদস্য মাসুদ পাটোয়ারী, বাবু পাটোয়ারী, জামাল পাটোয়ারী, সোলাইমান পাটোয়ারী, সেলিম পাটোয়ারী, নেছার পাটোয়ারী, সুমন পাটোয়ারী, রনি প্রধান, রুবেল পাটোয়ারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

Model Hospital

আলোচনা সভা শেষে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ২ শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital