শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ডেইলি অবজারভার পত্রিকার ফরিদগঞ্জ প্রতিনিধি হলেন এস এম ইকবাল

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৩:০৯ পিএম
ডেইলি অবজারভার পত্রিকার ফরিদগঞ্জ প্রতিনিধি হলেন এস এম ইকবাল

নিজস্ব প্রতিনিধি : দেশের শীর্ষ স্থানীয় ইংরেজী দৈনিক ‘দ্য ডেইলি অবজারভার’ পত্রিকার ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এস. এম ইকবাল হোসেন। প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক সাবেক উপদেষ্টা ও ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী স্বাক্ষরিত আইডি কার্ড ও কাগজপত্র প্রদানের মাধ্যমে এস. এম ইকবাল হোসেনকে গণমাধ্যমটির চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দায়িত্ব প্রদান করা হয়।

গত ২৮ মার্চ নিয়োগ সংক্রান্ত কাগজপত্র তার হাতে এসে পৌঁছায়।
এস. এম ইকবাল হোসেন ১ যুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় জড়িত থেকে নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছে।

বর্তমানে তিনি জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও নিউজ পোর্টাল প্রিয় চাঁদপুরের নিজস্ব প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

এ ছাড়াও তিনি ফরিদগঞ্জের সাংস্কৃতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে কাজ করে যাচ্ছেন। তিনি ফরিদগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে সফলতার সহিত দায়িত্ব পালন কওে আসছে।

Model Hospital

পেশাগত কাজে সহযোগিতা করার জন্য এস. এম ইকবাল হোসেন উপজেলার সকল সহকর্মী, প্রশাসন, পুলিশ বিভাগ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনসহ সকল পর্যায়ের মানুষের পূর্বের ন্যায় সহযোগিতা কামনা করছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital