সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

মতলব দক্ষিণে ইউপি নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১, ৩:৩৮ পিএম
মতলব দক্ষিণে ইউপি নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

মোজাম্মেল প্রধান হাসিব : ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এর তৃতীয় ধাপে মতলব দক্ষিণ উপজেলার চার ইউনিয়ন থেকে মোট ২০ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ১৩ জন এবং সংরক্ষিত মহিলা পদে ১ জন প্রার্থীতা প্রত্যাহার করেন।

নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং অফিসার সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল পাটোয়ারী নিলয়, মোঃ আব্দুল মান্নান সরকার ও এনামুল হক, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে মাসুদ রানা পাটোয়ারী ও নেছার আহাম্মেদ এবং উপাদী দক্ষিণ ইউনিয়নে মিজানুর রহমান প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

এছাড়াও সাধারণ সদস্য পদে নায়েরগাঁও উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আব্দুল রশিদ বেপারী, ৪নং ওয়ার্ডের ইয়াসিন মিয়া ও মনির হোসেন, ৭নং ওয়ার্ড থেকে মনির হোসেন, আবুল বাসার, হাবিবুর রহমান। নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তরিকুল ইসলাম সুমন, ৭নং ওয়ার্ডের আহসান হাবিব, জিল্লুর রহমান, আবু সালমান এবং ৯নং ওয়ার্ড থেকে সুভল চন্দ্র দাস । উপাদী উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ড থেকে গিয়াস উদ্দিন, সংরক্ষিত মহিলা ২নং ওয়ার্ড থেকে তাসলিমা এবং উপাদী দক্ষিণ ইউনিয়নের ৪নং ওয়ার্ড থেকে নূরে আলম খান মনোনয়ন প্রত্যাহার করেন।

Model Hospital

এদিকে মনোনয়ন প্রত্যাহারের মধ্য দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন নায়েরগাঁও উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ড থেকে মাহাবুব পাটোয়ারী এবং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সফিকুল ইসলাম।

আজ (১২ নভেম্বর) প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।