শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বাবুরহাটে ব্যবসায়ী মাইনুল ইসলাম মমিনের ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২, ৪:২২ পিএম
বাবুরহাটে ব্যবসায়ী মাইনুল ইসলাম মমিনের ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ
সজীব খান : চাঁদপুর পৌর সভার ১৪নং ওয়ার্ডের বাবুরহাট মধ্য বাজারের মেসার্স স্মৃতি ট্রেডার্স (সিটি) এমটিএস গ্রুপের প্রতিষ্ঠান চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাইদুল ইসলাম (মমিন) প্রতি বছরের ন্যায় এ বছর ও অসহ্য় দুস্থ্যদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করছেন। নিজ প্রতিষ্ঠান মেসার্স স্মৃতি ট্রেডার্স (সিটি) থেকেই তিনি বিতরণের উদ্বোধন করেন।
আলহাজ্ব  মাইনুল ইসলাম মমিন জানান, প্রতি বছরই আমি আমার সাধ্যমত অসহায় দুস্থ ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়াচ্ছে, সাহায্য সহযোগিতা অব্যাহত রাখেছি। প্রতিবছরের নেয় এবছরও দুস্থ অসহায় ও দরিদ্রদের মাঝে ইফতারও ঈদের  পণ্য সামগ্রী বিতরণ করছি।  তিনি আরো বলেন হতদরিদ্রদের মাঝে আমাদের সবাই এগিয়ে আসা উচিত।
আল্লাহ সবার প্রতি যেন সহায় হোন সবাই যেন হতদরিদ্রদের মাঝে এভাবে দান করতে পারেন সবাইকে তৌফিক দান করুন । মৃত্যুর আগ পর্যন্ত অসহায় ও দরিদ্রদের মাঝে এ ভাবে দান  করে যেতে সেজন্য তিনি সবার কাছে দোয়া ও সুস্থ্যতা প্রত্যাশা করেছেন।
উল্লেখ্য মাইনুল ইসলাম মমিন ঈদ ছাড়াও বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে, সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন, অসহায় মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া করার জন্য ও সহযোগিতা করে যাচ্ছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital