রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদগঞ্জে চেয়ারম্যানের থাপ্পড়ে মেম্বার আহত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৬ এপ্রিল, ২০২২, ২:১৭ পিএম
ফরিদগঞ্জে চেয়ারম্যানের থাপ্পড়ে মেম্বার আহত

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রুপসা উত্তর ইউনিয়নে ইউপি সদস্য মো. ফারুক হোসেন লিটনকে শারিরীক ভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। ঘটনার পর ওই ইউপি সদস্যকে অবরুদ্ধ করেছে চেয়ারম্যানের ফোন করে আনা বহিরাগতরা। পরে পুলিশি সহায়তায় ইউপি সদস্য লিটন পরিষদ থেকে পালিয়ে গিয়ে রক্ষা পায়।

৪ এপ্রিল সোমবার দুপুরের রুপসা উত্তর ইউনিয়নের পরিষদ ভবনে ৮নং ওয়ার্ড মেম্বার ফারুক হোসেন লিটন এর উপর ইউপি চেয়ারম্যান কাউছার উল- আলম কামরুল হামলা করে আহত করে। এ ঘটনায় স্থানীয়রা নিন্দা ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

স্থানীয় বাসিন্দা ও ইউনিয়ন পরিষদে কর্মরত কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, সোমবার বেলা ২টা ৩০ মিনিটের সময় ইউপি সদস্য লিটন পরিষদ কার্যালয়ের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা সজিব হোসেন ও ইউপি সচিব মোস্তফা কামালের সাথে জন্ম সনদ এবং পরিষদের অন্যান্য বিষয় নিয়ে বাক-বিতন্ডা হয়। এসময় ইউপি চেয়ারম্যান ওই ইউপি সদস্যের সাথে অশোভন আচরন করে এবং এক পর্যায়ে চেয়ারম্যান ইউপি সদস্যকে স্ব-জোরে থাপ্পড় মারে ও গালমন্দ করে। পরে উপস্থিত ইউপি সদস্য ও পরিষদের কর্মকর্তা- কর্মচারীরা প্রাথমিক ভাবে সমস্যা নিরসনে চেয়ারম্যান এবং মেম্বারকে অন্যত্রে সরিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে ইউপি সদস্য ফারুক হোসেন লিটন বলেন, আমি এ পরিষদের তৃতীয় বারের মতো নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। আমার এলাকার জনগনের জন্ম নিবন্ধন ও ওয়ারিশ সমস্যা নিরসনে উদ্যোক্তা সজিব ও গোলাম মোস্তফা শামীম এর সাথে কথা বলছিলাম, কিন্তু তারা আজকাল করে সময় ক্ষেপন করায় আমি উদ্যোক্তা সজিব ও সচিব গোলাম মোস্তফা শামীম এর সাথে রাগারাগি করার এক পর্যায়ে চেয়ারম্যান এসে আমার সাথে খারাপ আচরন করে এবং আমাকে স্ব-জোরে থাপ্পর মারে। পরে আমিও তাকে থাপ্পড় মারি। এ ঘটনায় আমি হতবাক হয়ে যাই এবং অসুস্থ হয়ে পড়ি।

Model Hospital

তিনি আরো বলেন, ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পুলিশের উপস্থিতিতে চেয়ারম্যানের ফোন করে আনা বহিরাগত লোকজন আমাকে মারতে আসে। আমি কোন ভাবে ঘটনাস্থল থেকে চলে আসি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই। আমি অসুস্থতার কারনে লিখিত অভিযোগ করতে পারিনি।

এ বিষয়ে পরিষদের কয়েকজন সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরাসহ স্থানীয়রা বলেন, বর্তমান চেয়ারম্যান দায়িত্ব গ্রহনের পর থেকে ওয়ারিশ সনদে ৫’শ টাকা ও জন্মনিবন্ধন সনদে ৩’শ টাকা নির্ধারন করায় লিটন মেম্বারসহ কয়েকজন প্রতিবাদ করায় চেয়ারম্যান তাদের সাথে অশোভন আচরন করতো। ঘটনার দিন লিটন মেম্বার উদ্যোক্তা ও সচিবের সাথে জোরে কথা বলায় চেয়ারম্যান তার কক্ষ থেকে তেড়ে এসে লিটন মেম্বারের সাথে খারাপ আচরন করে এবং এক পর্যায়ে তাকে থাপ্পড় মারে। পওে লিটন মেম্বারও চেয়ারম্যারকে থাপ্পড় মারে। সে প্রতিনিয় টাকা করায় মেম্বার চেয়ারম্যানের মারামারির বিষয় দুঃখ জনক, এ ঘটনার তীব্রনিন্দা ও প্রতিবাদ জানান, অবিলম্বে ঘটনার বিচার দাবী করছি।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান কাউসার উল-আলম কামরুল বলেন, ইউপি সদস্য লিটন প্রতিনিয়ত পরিষদের কর্মকর্তা- কর্মচারী এবং সকলের সাথে খারাপ আচরন করে। ঘটনার দিন অভিযুক্ত মেম্বার সচিব ও উদ্যোক্তার সাথে খারাপ আচরন করার এক পর্যায়ে আমি তাকে ডাক দিলে সে আমার সাথেও খারাপ আচরন করে। আমি সহ্য করতে না পেরে তাকে থাপ্পড় দিয়েছি।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার এস.আই নাছির উদ্দিন বলেন, চেয়ারম্যান ও মেম্বারের মারামারির কথা শুনেই আমরা ওই ইউনিয়নে গিয়ে মেম্বারকে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দেই এবং উভয়কে থানায় অভিযোগ করতে বলেছি। এখনো পর্যন্ত কেহই কোন ধরনের লিখিত অভিযোগ করেনি।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, চেয়ারম্যান ও মেম্বারের মারামারির বিষয়ে আমি অবগত হয়েছি এবং ফোর্স পাঠিয়েছি। তবে এখনো পর্যন্ত কেহই লিখিত অভিযোগ করেনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।