সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত আমিন পাটওয়ারী বাঁচতে চায়

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২, ৪:২৪ পিএম
ফরিদগঞ্জে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত আমিন পাটওয়ারী বাঁচতে চায়

এস এম ইকবাল : মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী আমিন পাটওয়ারী বাঁচার আকুতি তার। কিন্তু অর্থের অভাবে থমকে দাড়াঁচ্ছে তার চিকিৎসা সেবা। আমিন পাটওয়ারী চাঁদপুর জেলার ফরিদগঞ্জ পৌরসভা এলাকার কেরোয়া গ্রামের পাটওয়ারী বাড়ীর বাসিন্দা। ইতোমধ্যে চিকিৎসার জন্য নিজের জমানো টাকা যা ছিলো সবই ব্যয় করে এখন নিঃস্ব হয়ে গেছেন তিনি।

চিকিৎসক জানিয়েছেন, সে মরণব্যাধি (ফুসফুস) ক্যান্সারে আক্রান্ত হয়েছে। তাকে দ্রুত উন্নত চিকিৎসা করাতে হবে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৪ বছর যাবত বিভিন্ন অসুখ দেখা দেয় আমিন পাটওয়ারীর, পরিবারে ছোট ৩টি ছেলে, ৩ মেয়ে ও স্ত্রী রয়েছেন। তিনি ২০১৮ সাল থেকে চিকিৎসা করিয়ে নিজের যা ছিলো সব শেষ হয়ে গেছে।

গত ৩ মাস পূর্বে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে তিনি জানতে পারেন, মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি, বর্তমানে তিনি ঢাকা ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালর চিকিৎসক অধ্যাপক ডা.এ.কে.এম ইউনুছ জামাল’র তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি

আমিন পাটওয়ারীর স্ত্রী ফজিলতের নেছা জানিয়েছে, তার স্বামীর চিকিৎসার জন্য ইতোমধ্যে তার জমানো টাকা, ধারদেনা মিলিয়ে প্রায় ৪ লক্ষ টাকা খরচ করে তার পরিবার এখন নিঃস্ব। আরও চিকিৎসা করাতে প্রায় ৫ থেকে ৭ লাখ টাকার প্রয়োজন। তার পরিবার পক্ষে এত টাকা সংগ্রহ করা সম্ভব নয়। সমাজে বিত্তশালী, ধনবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন।

Model Hospital

সাহায্য পাঠানোর জন্য: আমিন পাটওয়ারীর (বিকাশ নাম্বার) ০১৭৮৪১২৭৬৪৫।

চাঁদপুর মেডিকেল কলেজে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩৫ পিএম
চাঁদপুর মেডিকেল কলেজে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুর মেডিকেল কলেজের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

চাঁদপুর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশিদের সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক ডা. সাব্বির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ ড্যাব চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী, চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. এ কে এম মাহাবুবুর রহমান, ড্যাব চাঁদপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ডা. এম এ গফুর মিয়া এবং চাঁদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. হাসানুর রহমান।

আলোচনা সভায় চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ, বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন। বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই দিনের সুদূরপ্রসারী তাৎপর্য এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন। এ সময় তাঁরা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা ও অবদানের ওপরও আলোকপাত করেন।

Model Hospital

অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উৎসাহ বহুগুণ বাড়িয়ে দেয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ঐতিহ্যবাহী খাবার বিতরণ করা হয়।