বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে বাবার কবর জিয়ারতে বিচারপতি জাহিদ সারওয়ার কাজল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২, ৩:১৬ পিএম
মতলব উত্তরে বাবার কবর জিয়ারতে বিচারপতি জাহিদ সারওয়ার কাজল

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দিতে বাবার কবর জিয়ারত করেন বিচারপতি জাহিদ সারওয়ার কাজল।

৮ এপ্রিল শুক্রবার উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের চরকালিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন হাইকোর্টের আইনজীবী বাবা মরহুম গোলাম সারোয়ার বাবু মিয়ার কবর জিয়ারত করেন।

এসময় বিচারপতি জাহিদ সারোয়ার কাজল এর সাথে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহি অফিসার গাজী শরিফুল হাসান, এএসপি হাজিগঞ্জ সার্কেল আবুল কালাম, মতলব উত্তর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মাসুদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন, সমাজসেবক গোলাম কিবরিয়া খোকন, মুক্তিযোদ্ধা শরীফ হোসেন শুভা, মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম দেওয়ান, সমাজসেবক শাহজাহান মিয়া, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জসিমউদ্দিন মুন্সি, চরকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল কবির, ফরাজিকান্দি ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমামগন।

পরে তিনি তার বাড়ীতে আসা স্থানীয় লোকজনের সাথে কুশল বিনিময় করেন এবং নিজ মহল্লা উত্তর রামপুর জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন।

Model Hospital

বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি স্থানীয় দুইটি মসজিদে মিলাদ দোয়া ও ইফতারের আয়োজন করেন এবং মসজিদ দু’টিতে নগদ অর্থ প্রদান করেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।