বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখিয়ে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৯ এপ্রিল, ২০২২, ৪:৩৫ পিএম
মতলব উত্তরে ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখিয়ে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সবাইকে সতর্ক থাকতে বলেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্ল্যাহ।

উপজেলা ভূমি অফিস সূত্র জানায়, শনিবার সকালে ০১৯২৩-৮৯১ ৬১৭ মোবাইল নম্বর থেকে ছেংগারচর বাজারের একাধীক ব্যবসায়ীর কাছে ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখিয়ে চাঁদা দাবি করা হয়। বিষয়টি সন্দেহ হলে ছেংগারচর পৌর বণিক সমিতির নেতৃবৃন্দরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঙ্গে যোগাযোগ করেন। এরপর তিনি ফেসবুক আইডি থেকে একটি বার্তা দেন। সে বার্তায় তিনি এ ধরনের প্রতারক থেকে সতর্ক থাকার অনুরোধ জানান।

মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্ল্যাহ বলেন, ঘটনাটি জানার পর পুলিশকে জানিয়েছি। তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে প্রতারক চক্রটিকে শনাক্তের চেষ্টা চলছে। কারো সাথে এমন কোন ঘটলে তৎক্ষণিক আমার ব্যবহৃত মোবাইল ০১৭১৩-২৪৭ ৪৫৩ নম্বরে কল করে জানানোর অনুরোধ জানান তিনি।

Model Hospital

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।