সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ওমরা পালনে প্রভাষক তাজুল ইসলামের সৌদি গমন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১১ এপ্রিল, ২০২২, ৩:৫৩ পিএম
ওমরা পালনে প্রভাষক তাজুল ইসলামের সৌদি গমন
সজীব খান : বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের প্রভাষক,  ভড়ঙ্গারচর হাওলাদার বাড়ী জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, শাহমাহমুদপুর  আওয়ামী  লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক প্রভাষক তাজুল ইসলাম হাওলাদার   পবিত্র ওমরা পালনের জন্য সৌদি আরব ভ্রমণ করেছেন।
১১ এপ্রিল হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে  পবিত্র ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে  তিনি রওয়ানা হন।
প্রভাষক তাজুল ইসলাম হলোদার তার রাজনৈতিক কর্মজীবনে ও এলাকাবসীর সাথে চালচলনে কারো সাথে খারাপ আচরন করলে, এবং কারো মনে কষ্ট দিয়ে থাকলে  এর জন্য তিনি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করে সকলের কাছে দোয়া কামনা করেছেন।
পবিত্র ওমরা হজ্ব পালন শেষে সুস্থ ভাবে আবার দেশে ফিরে আসতে পারে সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
সময় সল্পতার কারনে তিনি আত্বীয়স্বজন, বন্ধু-বান্ধব, রাজনৈতিক সহকর্মীবৃন্দ সহ বিভিন্ন পেশা-শ্রেনীর শুভানুধীয়দের কাছে বলতে ও সকলের সাথে দেখা করা সম্ভব হয়নি বলে তিনি দুঃখ প্রকাশ করে ক্ষমা ছেয়েছেন।

চাঁদপুর মেডিকেল কলেজে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩৫ পিএম
চাঁদপুর মেডিকেল কলেজে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুর মেডিকেল কলেজের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

চাঁদপুর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশিদের সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক ডা. সাব্বির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ ড্যাব চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী, চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. এ কে এম মাহাবুবুর রহমান, ড্যাব চাঁদপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ডা. এম এ গফুর মিয়া এবং চাঁদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. হাসানুর রহমান।

আলোচনা সভায় চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ, বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন। বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই দিনের সুদূরপ্রসারী তাৎপর্য এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন। এ সময় তাঁরা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা ও অবদানের ওপরও আলোকপাত করেন।

Model Hospital

অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উৎসাহ বহুগুণ বাড়িয়ে দেয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ঐতিহ্যবাহী খাবার বিতরণ করা হয়।