মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ফলোআপ : হাজীগঞ্জে মর্ডাণ ডেন্টাল কেয়ারকে সিলগালা, নেই বৈধ কাগজপত্র!

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১১ এপ্রিল, ২০২২, ৩:৫৮ পিএম
ফলোআপ : হাজীগঞ্জে মর্ডাণ ডেন্টাল কেয়ারকে সিলগালা, নেই বৈধ কাগজপত্র!

বিশেষ প্রতিনিধি : শনিবার ‘মৃত চিকিৎসকের সাথে তিন ভুয়া চিকিৎসক মিলে করছেন দাঁতের চিকিৎসা’ – শিরোনামে দৈনিক চাঁদপুর খবর সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় একটি সচিত্র প্রতিবেদন করার পর সোমবার হাজীগঞ্জ বাজারের মর্ডাণ ডেন্টাল কেয়ারকে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে হাজীগঞ্জ উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ তদন্ত কাজে মর্ডাণ ডেন্টাল কেয়ারের চিকিৎসক ও প্রতিষ্ঠানের বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি ভুয়া চিকিৎসক তাহমিনা আলী। ভ্রাম্যমাণ আদালতে প্রতিষ্ঠানের মালিক তাহমিনা আলীকে প্রতারণার দায়ে বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে প্রতিষ্ঠানটির সকল প্রকার কাগজপত্র বৈধ করার আগ পর্যন্ত বন্ধ রাখতে দুইটি তালা ঝুলিয়ে দেয় ভ্রাম্যমান আদালত।

হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেদী হাছান মানিক দৈনিক চাঁদপুর খবরকে জানান, ডা. মাহবুব আলী নামে কেউ এখানে আসেন না। চিকিৎসা সেবাও দিচ্ছেন না। ডা. তাহমিনা আলীর হোমিও চিকিৎসার কিছু কাগজপত্র দেখাতে পারলেও দেখাতে পারেনি ডেন্টালের কোন বৈধ কাগজপত্র। এছাড়া তার স্বামী দেড় বছর আগে মারা গেলেও এখনও প্রেসক্রিপশন দেয়া হয় তার নামে।

আগের সংবাদটি পড়ুন… হাজীগঞ্জে দেড় বছর মৃত ডাক্তারের সাথে চিকিৎসা দিচ্ছেন তিন ভুয়া ডাক্তার

Model Hospital

ওইসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মাওলা, মেডিকেল অফিসার ওমর ফারুক, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর সামছুল ইসলাম রমিজ ও উপ-পরিদর্শক আজিজ প্রমুখ।

প্রসঙ্গত, ৯ এপ্রিল শনিবার দুপুরে সরজমিনে চাঁদপুর-রায়পুর মহাসড়কের উত্তর পাশে হাজীগঞ্জ বাজারের লক্ষ্মী নারায়ন মার্কেটস্থ এই দন্ত্য চিকিৎসালয়ে গিয়ে এমন তথ্য পাওয়া যায়। সেখানে এই প্রতিবেদকের উপস্থিতিতেই দেখা যায় মৃত চিকিৎসকের ছেলে মেহেদী হাসান বিপ্লব এক রোগীর দাঁতের সার্জারি করছেন। যিনি একটি দন্ত্য চিকিৎসার প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্র বলে জানান। অথচ এই ডেন্টাল কেয়ারের সাইনবোর্ড কিংবা প্রেসক্রিপশনে নেই তার নাম। সাইনবোর্ডে যে তিনজন ডাক্তারের নাম রয়েছে তারা হলেন, ডা. মোহাম্মদ আলী, ডা. মাহবুব আলম ও ডা. তাহমিনা আলী।

এ বিষয়ে জানতে চাইলে ডাক্তার তাহমিনা আলী জানান, সাইনবোর্ড, ভিজিটিং কার্ড ও প্রেসক্রিপশনে নাম থাকা ডা. মোহাম্মদ আলী তার স্বামী। যিনি দেড় বছর আগে মারা গেছেন। আর অধ্যাপক ডা. মাহবুব আলম ঢাকা থেকে এসে রোগী দেখেন। তবে নিজের রাষ্ট্রিয় চিকিৎসা অনুসদ কিংবা বিএমডিসির সনদ না থাকা এবং তার নামের আগে ডাক্তার লেখা ঠিক হয়নি বলে স্বীকার করেন তিনি। এছাড়া তার শিক্ষানবিশ ছেলের রোগী দেখাও বৈধ নয় বলে স্বীকার করেন।

ডাক্তার তাহমিনা আলী বলেন, হাজীগঞ্জে এমন বহু ভুয়া ডাক্তার আছেন। বিশেষ করে যারা ডেন্টাল ক্লিনিক দিয়ে চেম্বার করছেন তাদের অনেকের বৈধ কোন কোন সার্টিফিকেট নেই। প্রশাসন তদন্ত করে দেখলে সেটির প্রমান পাবেন।

মডার্ন ডেন্টাল কেয়ারে চিকিৎসা নিতে আসা উপস্থিত বেশ কয়েকজন রোগী সাথে কথা হলে তারা জানান, আমরা ডাক্তার মাহবুবুল আলমকে দেখাতে এসেছিলাম। কিন্তু প্রতিবারই বলা হয় ডাক্তার ঢাকা আছেন পরবর্তীতে তিনি দেখবেন। যে ডাক্তার নেই এবং যে ডাক্তার মারা গেছেন তার নামে সাইনবোর্ড ঝুলিয়ে এবং প্রেসক্রিপশন ব্যবহার করাটা অন্যায়। তারা আমাদের সাথে প্রতারণা করছে।

এ বিষয়ে কথা হলে ডাক্তার মাহবুব আলম বলেন, চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে মর্ডান ডেন্টাল কেয়ারে সাইনবোর্ড, ভিজিটিং কার্ড এবং প্রেসক্রিপশনে আমার নাম ব্যবহার করা হচ্ছে। আমি কখনোই চাঁদপুরের মর্ডান ডেন্টাল কেয়ারে বসিনি। আমার নাম ভাঙিয়ে ডা. তাহমিনা আলী তার ছেলেকে দিয়ে দন্ত্য চিকিৎসা দিচ্ছে। এটি সম্পূর্ণ বেআইনি এবং অন্যায় কাজ। তারা আমার নাম ভাঙিয়ে এটি কখনোই করতে পারে না। আর ডাক্তার তাহমিনা আলী এবং তার ছেলের চিকিৎসা সেবা দেয়ার বৈধ কোন সনদপত্র নেই।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”