বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে শহীদ ফজলুর রহমান ফাউন্ডেশনের মেধাবী শিক্ষার্থীদের অনুদান প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৩ এপ্রিল, ২০২২, ৫:১২ পিএম
শাহরাস্তিতে শহীদ ফজলুর রহমান ফাউন্ডেশনের মেধাবী শিক্ষার্থীদের অনুদান প্রদান

নোমান হোসেন আখন্দ : শাহরাস্তির বিশিষ্ট মুক্তিযোদ্ধা খেড়িহর গ্রামের কৃতিসন্তান, শহীদ ফজলুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এস এস সি ২০২২ সালের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের ফরম পূরনের জন্য অনুদান প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

১২ই এপ্রিল মঙ্গলবার বিকাল ৪ টায় খেড়িহর বাজার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আওয়ামীলীগনেতা শামসুল হক মিয়াজী শামুর সভাপতিত্বে ও উপজেলা ছাএলীগ নেতা ফয়সাল আহম্মেদ শুভর পরিচালনায় অনুষ্ঠানে টেলিকনফারেন্সে সংযুক্ত হন শহীদ ফজলুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: আনিছুর রহমান বিজয়।

Model Hospital

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিতোষী পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি এইচ এম শোয়েব দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগনেতা নজরুল ইসলাম খাঁন, আওয়ামীলীগ নেতা জাকির হোসেন নসু, উঘারিয়া ইউসি উর্বির শিক্ষক মাহবুবুর রহমান, ফাউন্ডেশনের সাধারন সম্পাদক তাফাজ্জল হোসেন সেলিম, ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক খোরশেদ আলম প্রমুখ।

ইফতার ও দোয়ার মাহফিলে এলাকার ২ শত লোক অংশগ্রহন করেন। উল্লেখ্য, শহীদ ফজলুর রহমান ফাউন্ডেশনের আয়োজনে প্রতি বৎসর এস এস সি , এইচ এস সি , ও ডিগ্রির ফরম পূরন ভর্তির জন্য এলাকার গরীব ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান প্রদান করে আসছে।

হাজীগঞ্জে অবৈধ মাটিকাটার বিরুদ্ধে অভিযান, বিকল ৩ ড্রেজার, ধ্বংস ১৫০ পাইপ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৮:৩১ পিএম
হাজীগঞ্জে অবৈধ মাটিকাটার বিরুদ্ধে অভিযান, বিকল ৩ ড্রেজার, ধ্বংস ১৫০ পাইপ

চাঁদপুরের হাজীগঞ্জে কৃষিজমির উর্বর মাটি অবৈধভাবে কেটে বিভিন্ন জলাশয় ভরাটের কাজে ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার দুটি ইউনিয়নে দিনব্যাপী পরিচালিত এ অভিযানে প্রায় ১৫০টি ড্রেজার পাইপ ধ্বংস করা হয়েছে। এ ছাড়া তিনটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও হাজীগঞ্জ থানা পুলিশের যৌথ সহযোগিতায় অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নের মহেশপুর গ্রাম এবং দ্বাদশগ্রাম ইউনিয়নের চারিয়ানি গ্রামের তালুকদার বাড়ি ব্রিজের কাছে নাসিরকোট মৌজার বেতাগি বিলে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

Model Hospital

অভিযান পরিচালনার সময় সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দিনের বেলায় কৃষিজমির আশপাশে ড্রেজার মেশিন ও পাইপ স্থাপন করে রাখা হয়। পরে রাতের বেলায় এসব যন্ত্র চালু করে পাইপের সাহায্যে জমির উপরিভাগের মাটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এসব মাটি দিয়ে পুকুরসহ বিভিন্ন জলাশয় ভরাট করা হচ্ছে বলে স্থানীয়রা জানান।

কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি অপসারণের কারণে আশপাশের জমিতে ভাঙন দেখা দেওয়ার পাশাপাশি জমির স্বাভাবিক গঠন ও উর্বরতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষিজমির দীর্ঘমেয়াদি উৎপাদনক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ অবস্থায় অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত সরঞ্জামগুলো অকেজো করার উদ্যোগ নেয় প্রশাসন। অভিযানের অংশ হিসেবে দুটি পৃথক স্থানে থাকা প্রায় ১৫০টি ড্রেজার পাইপ সম্পূর্ণ বিনষ্ট করা হয়। পাশাপাশি তিনটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়, যাতে সেগুলো ব্যবহার করে পুনরায় মাটি কাটা ও পরিবহন করা না যায়।

ঘটনাস্থলে অভিযুক্ত ব্যক্তিদের কাউকে পাওয়া না যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে দণ্ড দেওয়া সম্ভব হয়নি। তবে কৃষিজমির উর্বরতা রক্ষা এবং অবৈধভাবে টপসয়েল কাটা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।