বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে শিক্ষা ও রাজনীতিতে অবিস্মরণীয় সিরাজুল হক বিএড’র মৃত্যুবাষির্কী আজ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৩ এপ্রিল, ২০২২, ৫:৪৫ পিএম
ফরিদগঞ্জে শিক্ষা ও রাজনীতিতে অবিস্মরণীয় সিরাজুল হক বিএড’র মৃত্যুবাষির্কী আজ
এস. এম ইকবাল : ফরিদগঞ্জে শিক্ষা ও রাজনীতিতে অবিস্মরণীয় সিরাজুল হক বিএড’র  মৃত্যুবাষির্কী আজ
আজ ১২ রমজান জেলা পরিষদের সদস্য মো: মশিউর রহমান মিটু’র পিতা মহান মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম সিরাজুল হক বিএড এর ৯ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের নিজ বাড়িতে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উনার স্ত্রী রোকেয়া বেগমের জন্য দোয়ারত অবস্থায় ১৪৩৪ সনের ১২ রমজান ইফতার পূর্ব মুহুর্তে মোনাজাতরত অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না.. রাজিউন)।
জানা যায়, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে চাঁদপুর জেলা আ’লীগের সহ-সভাপতি, ফরিদগঞ্জ উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। স্পষ্টভাষী এই নেতা আ’লীগের রাজনীতিতে দুঃসময়ে সামনে থেকে নেতৃত্ব প্রদান করেছেন।
বিশিষ্ট এই মুক্তিযোদ্ধা ১৯৪৬ সালের ২০ মে ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের ত্রিদোনা গ্রামের ঐতিহ্যবাহী ভূঁইয়া বাড়িতে জন্মগ্রহণ করেন। মহান মুক্তিযুদ্ধের সংগ্রাম কমিটির সদস্য ছিলেন বীর মুক্তিযোদ্ধা মরহুম সিরাজুল হক বিএড। জীবদ্দশায় অধিকাংশ সময় তিনি নিজেকে শিক্ষা, রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রাখেন। বিশেষ করে ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালে সংগঠনের নিজস্ব সম্পত্তি ও ভবন নির্মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
শিক্ষকদের যে কোন দাবী-দাওয়া আদায়ে তিনি সামনে থেকে নেতৃত্ব প্রদান করতেন। যার জন্যে শিক্ষক সমাজে তিনি ব্যাপক জনপ্রিয় ও সামদৃত ছিলেন তিনি। এছাড়াও তিনি কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালনকালে বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মান ও শিক্ষার মান উন্নয়ন করে বিদ্যালয়কে অনন্য স্থানে নিয়ে যান।
এছাড়াও তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের পর ৫নং গুপ্টি (পূর্ব) ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। একই সাথে ঐতিহ্যবাহী খাজুরিয়া ইয়ুথ ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।
মরহুম রুহের মাগফিরাত কামনা ও দোয়া অনুষ্ঠানে শরিক হওয়ার জন্যে পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি বিনিত অনুরোধ জানিয়েছেন মরহুমের একমাত্র ছেলে জেলা পরিষদের সদস্য মো. মশিউর রহমান মিটু।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।