বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে বর্নাঢ্য আয়োজনে বর্ষবরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২, ৭:৩১ পিএম
ফরিদগঞ্জে বর্নাঢ্য আয়োজনে বর্ষবরণ

এস. এম ইকবাল : বাঙ্গালীর আপন সংস্কৃতির আবহে বাংলা বর্ষবরণে সারা দেশের ন্যায় আনন্দে মেতে উঠেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলাবাসী। আবহমান বাংলা ও বাঙালির চিরায়ত উৎসব পহেলা বৈশাখকে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। বর্ণিল আয়োজন আর প্রাণের উচ্ছ্বাসে যেন নিজেকেই হারিয়ে ফেলেন উৎসব-আনন্দে নারী-পুরুষ, ছাত্র-ছাত্রী, শিশু-কিশোর, শিক্ষক-শিক্ষিকা, গনমাধ্যম কর্মী, সরকারী কর্মকর্তা, রাজনীতিবীদ, জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণীরাসহ সর্বস্তরের মানুষ।

১৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদের অডিটরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে মিলিত হয়। এসময় শতফুল খেলাঘর আসরের প্রাণবন্ত পরিচালনায় উপস্থিতিরা বাঙালী জাতির ঐতিহ্য দেশীয় বিভিন্ন নাট্য ও গান উপভোগ করেন।
উপজেলা নিবার্হী অফিসার শিউলী হরির সভাপতিত্বে বর্ষবরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আ’লীগের সভাপতি ও পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, পুলিশ পরিদর্শক তদন্ত প্রদীপ মন্ডল, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারী কলেজের অধ্যক্ষ কুন্তল কৃষ্ণনাথ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সহিদ উল্যাহ তপদার, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, যুব উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম মিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, ফরিদগঞ্জ এ.আর পাইলট সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আবদুস ছোবহান লিটন প্রমুখ।
ক্যাপশন: ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বর্নাঢ্য শোভাযাত্রা।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।