বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সাথে নবাগত ইউএনও’র ফুলেল শুভেচ্ছা বিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২, ৯:৩০ পিএম
শাহরাস্তিতে ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সাথে নবাগত ইউএনও’র ফুলেল শুভেচ্ছা বিনিময়
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর জেলার শাহরাস্তিতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন রশীদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।
১৪ এপ্রিল (বৃহস্পতিবার) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন রশীদকে শাহরাস্তি উপজেলার ইউনিয়ন পরিষদ এ‍সোসিয়েশনের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানান চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি  ও সূচিপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামালের নেতৃত্বে অন্যান্য চেয়ারম্যানবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও উপজেলা যু্বলীগের যুগ্ন আহবায়ক, টামটা উত্তর ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, রায়শ্রী উত্তর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন মুশু, রায়শ্রী দক্ষিণ ইউপি চেয়ারম্যান ডাঃ আব্দুর রাজ্জাক, মেহের দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, চিতোষী পশ্চিম ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর, চিতোষী পূর্ব ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলম বেলাল।
আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা আব্দুল মান্নান বিএসসি, মোঃ শাহজাহান পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সূচিপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূঁইয়াসহ আরও অনেকে।
এসময় নব-যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন রশীদ উপস্থিত সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের খোঁজখবর নেন। সরকারের দায়িত্ব ও কর্তব্য কালে সকলের সহযোগিতা কামনা করেন।

হাজীগঞ্জে অবৈধ মাটিকাটার বিরুদ্ধে অভিযান, বিকল ৩ ড্রেজার, ধ্বংস ১৫০ পাইপ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৮:৩১ পিএম
হাজীগঞ্জে অবৈধ মাটিকাটার বিরুদ্ধে অভিযান, বিকল ৩ ড্রেজার, ধ্বংস ১৫০ পাইপ

চাঁদপুরের হাজীগঞ্জে কৃষিজমির উর্বর মাটি অবৈধভাবে কেটে বিভিন্ন জলাশয় ভরাটের কাজে ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার দুটি ইউনিয়নে দিনব্যাপী পরিচালিত এ অভিযানে প্রায় ১৫০টি ড্রেজার পাইপ ধ্বংস করা হয়েছে। এ ছাড়া তিনটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও হাজীগঞ্জ থানা পুলিশের যৌথ সহযোগিতায় অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নের মহেশপুর গ্রাম এবং দ্বাদশগ্রাম ইউনিয়নের চারিয়ানি গ্রামের তালুকদার বাড়ি ব্রিজের কাছে নাসিরকোট মৌজার বেতাগি বিলে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

Model Hospital

অভিযান পরিচালনার সময় সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দিনের বেলায় কৃষিজমির আশপাশে ড্রেজার মেশিন ও পাইপ স্থাপন করে রাখা হয়। পরে রাতের বেলায় এসব যন্ত্র চালু করে পাইপের সাহায্যে জমির উপরিভাগের মাটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এসব মাটি দিয়ে পুকুরসহ বিভিন্ন জলাশয় ভরাট করা হচ্ছে বলে স্থানীয়রা জানান।

কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি অপসারণের কারণে আশপাশের জমিতে ভাঙন দেখা দেওয়ার পাশাপাশি জমির স্বাভাবিক গঠন ও উর্বরতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষিজমির দীর্ঘমেয়াদি উৎপাদনক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ অবস্থায় অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত সরঞ্জামগুলো অকেজো করার উদ্যোগ নেয় প্রশাসন। অভিযানের অংশ হিসেবে দুটি পৃথক স্থানে থাকা প্রায় ১৫০টি ড্রেজার পাইপ সম্পূর্ণ বিনষ্ট করা হয়। পাশাপাশি তিনটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়, যাতে সেগুলো ব্যবহার করে পুনরায় মাটি কাটা ও পরিবহন করা না যায়।

ঘটনাস্থলে অভিযুক্ত ব্যক্তিদের কাউকে পাওয়া না যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে দণ্ড দেওয়া সম্ভব হয়নি। তবে কৃষিজমির উর্বরতা রক্ষা এবং অবৈধভাবে টপসয়েল কাটা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।