বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের ২দিন ব্যাপী ইফতার বিতরন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২, ১:৫০ পিএম
ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের ২দিন ব্যাপী ইফতার বিতরন সম্পন্ন

ফরিদগঞ্জ প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদগঞ্জে ২ দিন ব্যাপী ইফতার সামগ্রী পেল ১৫০ অস্বচ্ছল পরিবার।

১৫ এপ্রিল শুক্রবার সকালে উপজেলার ৬নং গুপ্টি ইউনিয়নের খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে সম্পূর্ন অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সমাজসেবা মূলক সামাজিক সংগঠন ‘আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের আয়োজনে প্রায় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করার মাধ্যমে ২ দিন ব্যাপী এই কার্মসূচি সম্পন্ন করা হয়। এরপূর্বে গত ৫ই এপ্রিল মঙ্গলবার একই গ্রামের কেরানী বাড়িতে প্রথম দিনে ৫০ টি পরিবারের মাঝে ইফতার বিরতণ করে সংগঠনটি। প্রথম দিনে বিতরনকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল ২ লিটার সয়াবিন তেল,৩ কেজি আলু,২ কেজি ছোলা,১ কেজি মুড়ি। দ্বিতীয় দিনের বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল, আপেল, মালটা, খেজুর, টেংক, সেমাই, দুধ, নুডুস, চিনি।ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রথম দিনে প্রধান অতিথি ছিলেন, ৫ম দিনের আয়োজনের অর্থপ্রদানকারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সাবেক যুগ্ন-সচিব বদিউল আলম।

২য় দিনে প্রধান অতিথি ছিলেন, ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মো. বুলবুল আহাম্মেদ। সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশারফ বলেন, ‘পবিত্র মাহে রমজানে অসহায় ও নিম্ন আয়ের মানুষদের অধিকাংশই ইফতার সামগ্রী ক্রয় করার সামর্থ্য হয় না। তাই কিছু সংখ্যক মানুষের মাঝে পূর্বের ন্যায় এবারো ইফতার সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছি। এ ধরনের মানবিক কাজ আমাদের চলমান থাকবে, আমাদেরকে আর্থিকভাবে সহযোগীতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

একই সাথে সমাজের বিত্তবানদের কাছ থেকে সর্বসময় এমন ভাবে আর্থিক ও মানসিকভাবে সহযোগিতা কামনা করছি। ইফতার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা বলেন, আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আরও সুদূরপ্রসারী হোক। সমাজের বিত্তবান মানুষদের মানবিক সহায়তা বিতরণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

Model Hospital

ইফতার সামগ্রী পেয়ে গরীব-দুঃখী এবং নিম্ম-আয়ের মানুষেরা বলেন,বর্তমানে নিত্যপন্যের যে দাম এতে আমরা অনেক কষ্টে দিনপার করছি।একটু ভালো কিছু কিনে ইফতার করা আমাদের পক্ষে সম্ভব না।তাই আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন বর্তমান পরিস্থিতিতে আমাদের পাশে দাঁড়িয়েছে এতে আমরা অনেক খুশি।

তারা আরো বলেন,এই সংগঠনটি সর্বসময় আমাদের রমজান আসলেই ইফতার,শীত আসলে কম্বল,যে কোন দূর্যোগে খাদ্য সহ বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দিয়ে আমাদের সহযোগিতা করে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের সদস্য তাজুল ইসলাম, রাকিব আহম্মেদ,কামরুল হাচান,হাসনাত গাজী,আল-আমিন হাজী,হাচান আটিয়া,নাঈম চৌধুরী,রফিকুল ইসলাম রাফি,সাকিব হাচান,সাকিব পাটোয়ারী,হাছিব পাটোয়ারী,ইকবাল গাজী,নাঈমুল হাচান, কামরুল মোল্লা প্রমুখ।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।