বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী রায়হানের মনোনয়নপত্র সংগ্রহ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১, ১:৫১ পিএম
শাহরাস্তিতে ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী রায়হানের মনোনয়নপত্র সংগ্রহ
নিজস্ব প্রতিনিধি : আগামী ২৩ শে ডিসেম্বর অনুষ্ঠেয় শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ, শাহরাস্তি উপজেলা শাখার সদস্য রফিকুল ইসলাম রায়হান মোগল (১২ নভেম্বর) শুক্রবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এসময় তার সাথে স্থানীয়কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন ক্রয়ের পর রফিকুল ইসলাম রায়হান মোগল বলেন, ‘আমাকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকে মনোনিত করলে এবং নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হলে অত্র ইউনিয়নের উন্নয়নের মাধ্যমে সকলকে কাঙ্খিত সেবা পৌছে দিবো।
তিনি আরও বলেন, অবহেলিত অত্র ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চাই এবং আমি সকলের সেবক হতে চাই। আশা রাখি অত্র ইউনিয়নের সকলে আমার পাশে থাকবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত দিবেন ও আমার জন্য দোয়া করবেন’।
রায়হান মোগলের সমর্থকরা বলেন, আমাদের বিবেচনায় রফিকুল ইসলাম রায়হান মোগল একজন যোগ্য প্রার্থী। সে ভদ্র এবং বিনয়ী একজন ব্যক্তি। তার ভদ্রতা ও মার্জিত ব্যবহারে আমরা সন্তুষ্ট এবং অন্য প্রার্থীর তুলনায় তাকে আমরা এগিয়ে রাখবো। আশা করি তাকে আমরা বিজয়ী করতে পারবো। তার জন্য আমরা দোয়া ও শুভকামনা জানাচ্ছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital