বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

মতলবে ‘জাগরণ বন্ধু মহল-২০২০’ উদ্যোগে কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২, ৫:৪৩ পিএম
মতলবে ‘জাগরণ বন্ধু মহল-২০২০’ উদ্যোগে কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

মতলব উত্তর ব্যুরো : পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মতলব উত্তর উপজেলা জাগরণ বন্ধু মহল-২০২০ এর উদ্যোগে কোরআন তেলোয়াত, হামদ, নাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কোরআন তেলোয়াত, হামদ, নাত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

শনিবার বিকেলে মতলব উত্তর প্রেসক্লাব (ছেংগারচর বাজারস্থ) স্থায়ী কার্যালয়ের সামনে জাগরণ বন্ধু মহল-২০২০ এর সভাপতি মো. নাজমুল খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহজালাল মুফতির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনিরুল ইসলাম মনির, হারুন, সোলায়মান, নবীর হোসেন, সফিকুল ইসলাম রানা, হারুন, রিয়াজ, সেলিম মোল্লা, মফিজুল ইসলাম, পলাশ, শাহআলম, রাসেল, সালাম, সবুজ বেপারী, জহির, জুয়েল খান, সেলিম, আবুল কালাম।

দেশের সমৃৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করেন, ছেংগারচর বাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা তাজুল ইসলাম জেহাদী। অনুষ্ঠানে বিভিন্ন মাদরাসার মোহতামিম ও শিক্ষকবৃন্দ, জাগরণ বন্ধু মহল-২০২০ এর সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বিভিন্ন মাদরাসা ও এতিমখানার ৩শতাধিক ছাত্র অংশগ্রহণ করেন। পরে ইফতার গ্রহণ করে।

Model Hospital

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।