বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে নিসচার ইফতার মাহফিল ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২, ৬:২০ পিএম
ফরিদগঞ্জে নিসচার ইফতার মাহফিল ও আলোচনা সভা

এস এম ইকবাল : নিরাপদ সড়ক চাই ফরিদগঞ্জে উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ এপ্রিল শনিবার ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ। নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সভাপতি আবু সালেহ মো. বারাকাত উল্লাহ পাটওয়ারীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক জাকির হোসেন সৈকতের সঞ্চলানায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবদুস ছোবহান লিটন, নিসচার কেন্দ্রিয় কমিটির নির্বাহী সদস্য ও বিশিষ্ট ব্যাবসায়ী কামরূল ইসলাম সাউদ, চাঁদপুর জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিঠু, নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সাবেক সাধারন সম্পাদক প্রবীর চক্রবতী, আমান উল্লাহ আমান, ফরিদগঞ্জ উপজেলায় কর্মরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট এমদাদ হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হানিফ কাজী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আকবর হোসেন মনির, নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সাধারন সম্পাদক নারায়ন রবিদাস, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক রুহুল আমিন খান স্বপন, সদস্য সাঈদ পাটওয়ারী, বাকী বিল্লাহ আত্তারী, সাহাবুদ্দিন, মামুন হোসাইন, আমান উল্লাহ খান ফারাবী, শামীম হাসান ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন মাও. হাবিবুর রহমান।

Model Hospital

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।