বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

সাংবাদিকদের সত্য তথ্য তুলে ধরতে হবে; পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২, ৫:৪৫ পিএম
সাংবাদিকদের সত্য তথ্য তুলে ধরতে হবে; পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

মনিরুল ইসলাম মনির : পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন সাংবাদিক বান্ধব সরকার। তিনি সবসময় সাংবাদিকদের পক্ষে থাকেন। কারণ, রাজনীতিবিদ ও সাংবাদিকদের সম্পর্ক হচ্ছে অত্যন্ত মধুর। সাংবাদিকদের ন্যায়ের পক্ষে থাকতে হবে। সত্যের সঙ্গে মিথ্যার লড়াইয়ে সত্যের সঙ্গে থাকতে হবে। কারণ আজ ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে একটি চক্র দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। যে যার মতো মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। সাংবাদিকদের দায়িত্ব জাতির সামনে সত্য তথ্য তুলে ধরতে হবে।

১৭ এপ্রিল রবিবার বিকালে পরিকল্পনা প্রতিমন্ত্রীর বাড়ীর আঙ্গীনায় মতলব উত্তর উপজেলার স্থানীয় সাংবাদিকদের সাথে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এর সাথে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলু’র সভাপতিত্বে এবং দৈনিক সময়ের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার কামরুজ্জামান হারুনের সঞ্চালনায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবদেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

এসময় সাংবাদিকদের মধ্যে প্রশ্নকরেন মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শামসুজ্জামান ডলার, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক গোলাম নবী খোকন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা।

Model Hospital

এসময় মতলব-গজারিয়া সেতু কবে নাগাদ দৃশ্যমান হবে, মেঘনা নদীর সীমানায় বালি উত্তোলন, মেঘনাদ ধনাগোদা সেচ প্রকল্পে অবাধে বাড়িঘর নির্মাণ এবং জলাবদ্ধতা, উপজেলার সাংবাদিকদের করোনাকালীন সুবিধাদি না পাওয়া এবং মফস্বল সাংবাদিকদের গৃহায়ন সুবিধার আওতায় আনা যায় কি না সহ নানা বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে প্রতিমন্ত্রী এসকল প্রশ্নের জবাব দেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসলামবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মুকুল।
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, জননেত্রী শেখ হাসিনার কল্যাণে মানুষের হাতে হাতে মোবাইল ফোন। একটি ঘটনা ঘটলেই সামাজিক যোগাযোগ তাৎক্ষনিকভাবে চলে আসে। কখনো মিথ্যা, কখনো সত্য ঘটনা। সত্যের চেয়ে অপপ্রচারই বেশি হয়। ফলে সবার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। সঠিক তথ্যের জন্য সাংবাদিকদের দিকে জাতি তাকিয়ে থাকে।

তিনি বলেন, অতীতে যারা পদ্মাসেতু নিয়ে নানা ধরণের গুজব রটিয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশ ও মানুষের কল্যাণের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, সেই একই মহল সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো ঘটিয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে এবং একে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে গুজব রটনা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, সাংবাদিকরা জাতির কল্যাণের জন্য কাজ করবেন। উন্নয়নের পক্ষে থাকবেন। স্বাধীনতার পক্ষে থাকবেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, সাংবাদিকরা ঝুকি নিয়ে কাজ করেন। রাত-দিন সমানভাবে পরিশ্রম করেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।