সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

হামানকদ্দী পল্লীমঙ্গল উবি’র নির্বাচনে সংরক্ষিত পদে রাবেয়া আক্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ এপ্রিল, ২০২২, ১:০৫ পিএম
হামানকদ্দী পল্লীমঙ্গল উবি’র নির্বাচনে সংরক্ষিত পদে রাবেয়া আক্তার

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নস্থ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হামানকদ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে আসন্ন ম্যানেজিং কমিটি নির্বাচন ২০২২এর সংরক্ষিত মহিলা সদস্য প্রতিনিধি রাবেয়া আক্তার, এ নির্বাচনে সাধারন সংরক্ষিত পদে তাকে দেখতে চায় অভিভাবকগন।

আগামী ২৩ এপ্রিল শনিবার বিদ্যালয়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে রাবেয়া আক্তার ২নং ব্যালট নিয়ে প্রতিদ্ধন্ধিতা করছেন। ইতিমধ্যে নির্বাচন উপলক্ষে প্রিজাইটিং অফিসার নির্বাচনের নিয়ামাবলী প্রার্থীদের জানিয়ে দিয়েছেন।

এবারের নির্বাচনে রাবেয়া আক্তার একজন মেধাবী, যোগ্য প্রতিনিধি হওয়ায় ভোটাররা তাকে নিয়েই ভাবছেন। তাই রাবেয়া আক্তারকে মহিলা অভিভাবক সদস্য হিসেবে দেখতে চায় বিদ্যালয়ের অভিভাবকগন। হামানকদ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে সার্বিক উন্নয়নের জন্য রাবেয়া আক্তারের বিকল্প নেই বলে অভিভাবকরা জানিয়েছে। তাই তাকে নির্বাচিত করতে সকল অভিভাবকদের ভোট প্রদানের জন্য এলাকাবাসী দাবি জানিয়েছেন।

রাবেয়া আক্তার বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের জন্য সার্বিক ভাবে কাজ করাই হবে আমার একমাত্র লক্ষ্য।

Model Hospital

বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে বিদ্যালয়ে নিরাপদে যাতায়েত করতে পারে সেদিকে লক্ষ্য রাখাই হবে তার লক্ষ্য। বিশেষ করে মেয়ে শিক্ষার্থীরা যাতে ইভটিজিংয়ের কবলে না পড়ে দিকে খেয়ার রাখা হবে। তাই সকলের কাছে তার ২নং ব্যালটে ভোটারদের কাছে তিনি ভোট প্রার্থনা করেছেন।

ফরিদগঞ্জে আরও ৪ আ.লীগ নেতাকর্মী গ্রেফতার

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:১৩ পিএম
ফরিদগঞ্জে আরও ৪ আ.লীগ নেতাকর্মী গ্রেফতার

ফরিদগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার।

চাঁদপুরের ফরিদগঞ্জে নাশকতা বিরোধী বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের আরও চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ নিয়ে গত তিন দিনে মোট ১৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করল ফরিদগঞ্জ থানা পুলিশ।
রোববার (৮ নভেম্বর ২০২৬) রাতে চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের বিশেষ নির্দেশনায় এবং ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহর সার্বিক পরিচালনায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও রূপসা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম (৪৮), পাইকপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আলমগীর হোসেন (৫০), বালিথুবা পশ্চিম ইউনিয়ন যুবলীগ নেতা আ. সালাম ওরফে আরিফ মিজি (৩৫) এবং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য মো. আলী আকবর হাজী (৫০)কে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের গোপন নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের চারজনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে সোমবার (৯ নভেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।