বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জ পৌর আ’লীগের সাধারন সম্পাদক প্রার্থীর ইফতার মাহফিল ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২০ এপ্রিল, ২০২২, ৩:৩৫ পিএম
ফরিদগঞ্জ পৌর আ’লীগের সাধারন সম্পাদক প্রার্থীর ইফতার মাহফিল ও আলোচনা সভা

এস এম ইকবাল : ফরিদগঞ্জে পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রার্থীর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ এপ্রিল বুধবার বিকেলে ফরিদগঞ্জ বাজারের পৌর সভার সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমানের নিজস্ব কার্যালয়ে পৌরসভা ওয়ার্ড আ’লীগের সভাপতি ও সাধারন সম্পাদকদের নিয়ে আলোচনা সভা এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে পৌর সভার ৯টি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবং সাধারন সম্পাদকসহ আ’লীগের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় পৌর আ’লীগের সাধারন সম্পাদক প্রার্থী খলিলুর রহমান বলেন, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা এবং ফরিদগঞ্জ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য। আমি ছোট বেলা থেকেই আমার বাবার দেখানো পথে হেঁটেছি। আমার বাবা সবসময় বলেন, তৃনমূল হচ্ছে আওয়ামী লীগের প্রান, তৃনমূল ভালো থাকলে আওয়ামীলীগ ভালো থাকবে।

Model Hospital

আমি সেই আলোকে সবসময় পৌরসভা আওয়ামী লীগের ভিবিন্ন পর্যায়ের এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ সবাইকে আমার আত্মার আত্মীয় মনে করি। আমার সর্বধাই আপনাদের সাথে মিশে ছিলাম এবং ভবিষ্যতেও আপনাদেরকে নিয়েই সুখে দুঃখে সকলে পাশে থাকার চেষ্টা করবো।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।