সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে তিনদিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২, ৪:১১ পিএম
শাহরাস্তিতে তিনদিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
রাফিউ হাসান : চাঁদপুরের শাহরাস্তি উপজেলা ঠাকুরবাজার কেন্দ্রীয় বায়তুল মামুর জামে মসজিদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৩ দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল এর আয়োজন করা হয়েছে।
মসজিদে আয়োজিত এই মাহফিল ১৯ই এপ্রিল থেকে ২১ই এপ্রিল প্রতিদিন জোহর সালাতের পর থেকে আসরের সালাতের পূর্ব পর্যন্ত পবিত্র কুরআনুল কারীম থেকে আলোচনা করা হয়।
১ম দিন মঙ্গলবার (১৯ই এপ্রিল) ‘কুরআন শিক্ষার গুরুত্ব ও ফাজায়েল’ সম্পর্কে বিস্তারিত আলোচনা পেশ করেন বিশিষ্ট আলেমেদ্বীন মোফাচ্ছেরে কুরআন হযরত মাওলানা নুরুজ্জামান সাহেব ও তরুন ইসলামি আলোচক  হাফেজ মাওলানা হোসাইন আহমেদ চাঁদপুরী।
২য় দিন বুধবার (২০ই এপ্রিল)  ‘মাহে রমজানের  শিক্ষা ও ফজিলত’ বিষয়ে মূল্যবান তাফসীর পেশ করেন বাইতুল মামুর জামে মসজিদের ঈমাম ও খতিব মাওঃ কাজী মঞ্জুর হোসাইন ও তরুণ ইসলামি আলোচক হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বুলবুলি।
৩য় দিন(শেষ দিন) বৃহস্পতিবার ( ২১ই এপ্রিল) ‘ ইসলামি সংস্কৃতির গুরুত্ব ও মুসলমানদের করনীয় এবং ইতিকাফের গুরুত্ব ও ফজিলত’ বিষয়ে গুরত্বপূর্ণ তাফসীর পেশ করেন আন্তর্জাতিক বক্তা বিশিষ্ট ইসলামী আলোচক ও গবেষক প্রখ্যাত আলেমেদ্বীন মোফাচ্ছেরে কুরআন টেকেরহাট পীর সাহেবের সুযোগ্য পুত্র হযরত মাওলানা  কামরুল ইসলাম সাঈদ আনসারী।
মাহফিলের অন্যতম আয়োজক শেখ মিজানুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়। তিনদিন ব্যাপী এই মাহফিলটি ১৪তম বছরে পদার্পণ করেছে। শেখ মিজানুর রহমান বলেন প্রতি বছর রমজান মাসে নিয়মিত তাফসীরুল কুরআন মাহফিল চলবে ইনশাআল্লাহ।
সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আমীর হোসেন পাটোয়ারী। তিনি বলেন শেষদিন মাহফিলে আগত মুসুল্লিদের জন্য জামে মসজিদের পক্ষ থেকে ইফতারের বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
মহৎ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ঠাকুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আকতার হোসেন পাটোয়ারী বলেন রমজানের গুরুত্ব ও তাৎপর্য উপলব্ধি করে তাকওয়া অর্জনে এ ঐতিহাসিক মাহফিল গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। তিনি এই মাহফিলের সফলতা কামনা করেন।
মুসলমানদের দৈনন্দিন জীবনযাপন ইসলামের বিধিবিধানের আলোকে পরিচালনার জন্য, সারা বিশ্বের মুসলমানদের শান্তি কামনায় ও রমজানে আল্লাহর বরকত মাগফেরাত ও নাজাত প্রাপ্তির প্রত্যাশায় আল্লাহর দয়া ও সহযোগীতা চেয়ে প্রধান মেহমানের দোয়া পরিচালনার মাধ্যমে তাফসীরুল কুরআন মাহফিল সমাপ্ত হয়।
উল্লেখ্য যে অনুষ্ঠানে শাহরাস্তি চিশতিয়া হাফিজীয়া মাদ্রাসার ৩জন হাফেজ আমীর হামজা, মাহফুজ আহমেদ ও আবু রায়হানকে পাগড়ি প্রদান করা হয়।

চাঁদপুরে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:৩৫ এম
চাঁদপুরে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক 

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তামজিদ মৃধা

চাঁদপুরের মতলব দক্ষিণে পুলিশের অভিযানে আটক হওয়া নিষিদ্ধঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ ইউনিয়ন বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। এঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় বইছে।
শনিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আশ্বিনপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ছাড়িয়ে নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগের ওই নেতার নাম তামজিদ হাসান মৃধা (৩২)। তিনি মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তামজিদ মৃধা ওই ইউনিয়নের আশ্বিনপুর গ্রামের মৃত আবদুল আউয়াল বাচ্চু মৃধার ছেলে। তার দুই ভাই বিএনপির রাজনীতির সাথে জরিত। এক ভাই তোফায়েল মৃধা উপজেলা যুবদলের সদস্য এবং আরেক ভাই আলম মৃধা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক।
তামজিদ মৃধার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় ২০২৬ সালের ২০ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর রাত ৯টার দিকে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আশ্বিনপুর মাদ্রাসার সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন শাখার সভাপতি তামজিদ হাসান মৃধাকে আটক করে পুলিশ। খবর পেয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শরীফ পাটোয়ারী, উপজেলা যুবদলের সদস্য এবং আটক তামজিদ মৃধার বড় ভাই তোফায়েল মৃধা, আরেক ভাই ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আলম মৃধাসহ কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হন। একপর্যায়ে তাঁরা পুলিশকে চাপ দিয়ে আটক ছাত্রলীগ সভাপতিকে ছাড়িয়ে নিয়ে যান। এ ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় বইছে।
​নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী জানান, আটক তামজিদ মৃধার কাছ থেকে মাদক উদ্ধার করা হলেও সবকিছু জেনে শুনে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাঁকে ছাড়িয়ে নেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ। এর ফলে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এলাকাবাসীর দাবি, গত ৫ আগস্টের পর থেকে এই বিএনপি নেতা সরকারি গাছ বিক্রি, সরকারি চাল আত্মসাৎসহ নানা ধরনের অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েছেন। মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দের কাছে বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে অবিলম্বে আবুল কালাম আজাদসহ তার সহযোগীদের দল থেকে বহিষ্কারের জোর দাবি জানান তারা।
​ঘটনার বিষয়ে জানতে চাইলে মতলব দক্ষিণ থানা এসআই দেলোয়ার হোসেন জানায়, অভিযান চালানোর সময় তানজিদ মৃধাকে আটক করা হয়েছিল। পরবর্তীতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এসে তাঁকে নিয়ে যান। তবে তাৎক্ষণিক তামজিদ মৃধা যে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমরা তা শনাক্ত করতে পারেনি। পরে বিষয়টি জানা গেছে সে ছাত্রলীগ নেতা।
​অভিযোগের বিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, তামজিদ মৃধাকে ছাড়িয়ে নেওয়ার সময় আমি ছিলাম না। তার ভাই তোফায়েল মৃধা ও আলম মৃধা তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়েছে। আমি পরে গিয়ে জানতে পেরেছি পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।