সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

এ সরকারের সময়ে দেশের কৃষি খাতের ব্যাপক উন্নয়ন হয়েছে; দীপু মনি এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২, ৪:২৪ পিএম
এ সরকারের সময়ে দেশের কৃষি খাতের ব্যাপক উন্নয়ন হয়েছে; দীপু মনি এমপি
সজীব খান : সদর উপজেলা পরিষদে ১২০০ কৃষকের মাঝে বিনামূল্য আউশ ধান বীজ ও সার বিতরন করা হয়েছে।
২২ এপ্রিল শুক্রবার  বিকালে সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে আউশ ধান বীজ ও সার বিতরণের উদ্ধোধনী  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। এ সময় মন্ত্রী বলেন কৃষি খাত তথা সেচ ব্যবস্থাপনায় পানি ব্যবহার করার ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। এ সরকারের সময়ে দেশের কৃষি খাতের ব্যাপক উন্নয়ন হয়েছে।
আমাদের দেশে একদিকে জনসংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়ার বিপরীতে কৃষিজ জমির পরিমান কমে আসছে।তাই খাদ্য উৎপাদনে আমাদের আরোও বেশি উৎপাদনশীলতা বাড়াতে হবে।সরকার দেশের কৃষি খাতের উন্নতি করার লক্ষ্যে বিভিন্ন প্রনোদনা দিয়ে আসছে।দেশে একটা সময় ছিলো যখন না খেয়ে মানুষ মারা গেছে।দেশে খাদ্য সংকট ছিলো।সেই অবস্থা থেকে উত্তরণের জন্য বঙ্গবন্ধু সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলো।মাটি, মানুষ আর জনগনের  সরকার  একসাথে  কাজ করতে হবে। তবেই দেশে কৃষকদের উন্নয়ন হবে।কৃষি খাতের উন্নতি করতে হলে জগনের সরকার দরকার।
২০২১-২২ অর্থ বছরে খরিপ-১/২০২২-২৩ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১২০০জন  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি প্রণোদনা কর্মসূচির  আওতায় বিনামূল্য আউশ ধান ও সার বিতরন শুভ উদ্ধোধন অনুষ্ঠানে মন্ত্রী আরোও বলেন
শেখ হাসিনা সরকার কৃষিতে সঠিক সময়ে সঠিক বিনিয়োগ করেছেন।দেশের কৃষকদের  ভূতুতি মুল্যে সার দিয়েছেন।
আমাদের দেশের কৃষক অত্যান্ত পরিশ্রমী।আমরা যদি কৃষকদের সঠিক সময়ে সার দিতে পারি,বীজ দিতে পারি,সেচ দিতে পারি,বিদুৎ দিতে পারি তারা আরোও বেশি উৎপাদন করতে পারবে।বিএনপির আমলে কৃষকরা সারের জন্য আন্দোলন করতে গিয়ে হত্যার শিকার হয়েছে।বর্তমানে কৃষকরা ১০ টাকার কৃষি কার্ডের মাধ্যমে নিজস্ব একাউন্টের মাধ্যমে সরকারের সকল সুবিধা নিতে পারেন।তিনি বলেন শেখ হাসিনার যোগ্য নেতৃত্বর কারনেই আজ বিশ্বে মাথা উচু করে দাড়াতে পারি।দেশে এখন ব্যাপক উন্নয়ন হচ্ছে।রাস্তাঘাট, স্কুল কলেজ,বিদুৎ,সড়ক যোগাযোগ, পড়াশুনা,তথ্য প্রযুক্তি সকল সরকার উন্নয়নের স্বাক্ষর রেখেছে।
অনুষ্ঠানে সদর উপজেলা  নির্বাহী কর্মকর্তা শানজিদা শাহানাজের সভাপতিত্বে ও সদর উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা নিজাম উদ্দিনের সঞ্চালনায় আউশ ধান বীজের গুরুত্ব নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার।
এসময় উপস্থিত ছিলো অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইমতিয়াজ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়,পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান,কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জালাল উদ্দীন,ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী,মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা,উপ-সহকারী কৃষি কর্মকর্তা তাপস কুমার শীল,মোঃ সালাউদ্দিন ও মানিক মিয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা মোঃ কেফায়েত উল্লাহ।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।