বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে উপজেলা মৎস অফিসের আয়োজনে সচেতনতা উদ্বুদ্ধকরণ সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ এপ্রিল, ২০২২, ৩:৫৮ পিএম
মতলব দক্ষিণে উপজেলা মৎস অফিসের আয়োজনে সচেতনতা উদ্বুদ্ধকরণ সভা
মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণে উপজেলা মৎস অফিসের আয়োজনে উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের শতাধিক জেলেকে নিয়ে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সচেতনতা উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫ এপ্রিল সোমবার বিকালে উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সাখাওয়াত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব নাছির আলম, উপজেলা মৎস অফিসের আওতাধীন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন লিফ তাপস সরকার, নারায়ণপুর ইউনিয়ন লিফ নারায়ণ মজুমদার, উপাদী দক্ষিণ ইউনিয়ন লিফ মোবারক হোসেন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন লিফ রিফাত পাটোয়ারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা শেষে জেলেদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital