বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পুলিশ জনগণের সেবক হয়ে পাশে থেকে কাজ করছে : সোহেল মাহমুদ পিপিএম

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১, ১২:০৭ পিএম
পুলিশ জনগণের সেবক হয়ে পাশে থেকে কাজ করছে : সোহেল মাহমুদ পিপিএম

স্টাফ রিপোর্টার : পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হাজীগঞ্জে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে হাজীগঞ্জ থানা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ পিপিএম।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদের সভাপতিত্বে ও তদন্ত ওসি ইব্রাহিম খলিলের সঞ্চালনায় বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুন, বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী, কমিউনিটি পুলিশের সভাপতি আলী আশ্রাফ দুলাল, আলহাজ্ব কাজী মোশাররফ হোসেন মিন্টু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মনির মুন্সি, প্রেসক্লাবের সভাপতি গাজী সালাউদ্দীন, সাংগঠনিক সম্পাদক এস এম মিরাজ মুন্সি, সাবেক শিক্ষিকা সাবিহা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। আসছে ২৩ডিসেম্বর ৪র্থ ধাপে অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোট কেন্দ্রে যাওয়ায় আহবান জানান তিনি। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।

Model Hospital

তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারী, ইভটিজিং সহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital