বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আগামী ৫-৬ বছরের মধ্যে গরীব থাকবে না ইনশাআল্লাহ; সিআইপি জালাল আহমেদ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ৪:১৪ পিএম
আগামী ৫-৬ বছরের মধ্যে গরীব থাকবে না ইনশাআল্লাহ; সিআইপি জালাল আহমেদ
এস. এম ইকবাল : বাংলাদেশ আওয়ামীলীগ কাতার শাখার সহ-সভাপতি ও চাঁদপুর- ৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সিআইপি জালাল আহমেদের উদ্যোগে নেতা-কর্মীদের সাথে নিয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ এপ্রিল বুধবার বিকেলে পৌর এলাকার পূর্ব বড়ালী মনোয়ারা রশিদ মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সে উক্ত ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সরোয়ার হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার আলী হোসেন, উপজেলা আ’লীগ নেতা আব্দুর রহিম খোকন, পৌর আ’লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন দিদার, পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শাহাবুদ্দিন সাবু, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল গাফ্ফার সজিব, যুবলীগ নেতা ইসমাইল পাটওয়ারী প্রমূখ।
এ সময় সিআইপি জালাল আহমেদ বলেন, আগামী ৫-৬ বছরের মধ্যে ফরিদগঞ্জে গরীব থাকবেনা ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন,  আমি নেওয়ার জন্য রাজনীতি করিনা, মানুষকে দেওয়ার জন্যই রাজনীতি করতে চাই। যে রাজনীতি দেশ ও মানুষের কল্যানে, সে রাজনীতিই ফরিদগঞ্জবাসীকে উপহার দিতে চাই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।