শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ঋন বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ৪:২৯ পিএম
ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ঋন বিতরণ
নিজস্ব প্রতিবেদক : ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমিতির অধিনস্থ ১০ নং গোবিন্দপুর দক্ষিণ  ইউনিয়ন এর পর্চিম  হাঁসা  প্রাথমিক সমবায় সমিতির ১০ জন সদস্যদের মাঝে ৩ লক্ষ টাকা  আবর্তন কৃষি ঋন বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান এর কার্যালয়ে এই mঋন বিতরণ করা হয়।
ঋন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান
আবদুস সালাম আজাদ জুয়েল, বিশেষ অতিথি ছিলেন  উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূইয়া, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু শামিম, পরিচালক মামুনুর রহমান পাটওয়ারী, মোতালেব পাটওয়ারী, বিল্লাল হোসেন গাজী,  পরিদর্শক আজাদুর রহমান, শফিকুর রহমান, হাসা  কে এস এর ম্যানেজার মো: ইব্রাহিম মিয়া।
ঋন বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানাই তিনি প্রান্তিক পর্যায়ের কৃষকদের জন্য ঋন বিতরণ ব্যাবস্থা খুব সহজ করে দিয়েছেন। কারন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির অধিনস্থ প্রাথমিক সমবায় সমিতির সদস্যরা শুধু মাত্র ছবি আর ভোটার আইডিকার্ডের কপি দিয়ে ঋন নিতে পারছেন কোন রকম জামানত ছাড়া।
আমরা চাই আপনারা সঠিক সময়ে ঋনের টাকা পরিশোধ করুন।  ১০ হাজার টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত এই ঋন গ্রহন করার সুযোগ রয়েছে। আপনারা এই ঋন নিয়ে ফসল উৎপাদন করে আবার সঠিক সময়ে ঋন পরিশোধ করবেন। তা হলে ঋন খেলাপী হওয়ার আশংকা থাকবেনা।
আপনাদের ঋন আবেদন পাওয়ার ৪৮ ঘন্টার মধ্যে আমরা ঋন বিতরণ করলাম। আপনারা স্বাবলম্মবী হলেই আমাদের স্বার্তকতা। আজকে আপনারা  সমিতির ৮ জন পুরুষ আর ২ জন নারী সদস্য ঋন পেলেন, সামনে নারীদের স্বাবলম্বী করতে হলে তাদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে, সরকারের দেয়া এই ঋন নিয়ে উদ্যোগতা হয়ে নিজের পায়ে দাড়াতে হবে। নারী পুরুষ সমতা আসলেই  সমাজ এগিয়ে যাবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital